করোনায় চিনে মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহপ্রকাশ! মৃত্যু নিয়ে চিনের দাবি অবাস্তব, বললেন ট্রাম্পের
করোনায় চিনে মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহপ্রকাশ! মৃত্যু নিয়ে চিনের দাবি অবাস্তব, বললেন ট্রাম্পের
করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহপ্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি চিনের মৃত্যুর সংখ্যা আমেরিকার মৃত্যুর সংখ্যার থেকে অনেক বেশি। তাঁর দাবি চিন করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে যা দাবি করছে, তা অবাস্তব।

চিনে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও
দিন দুয়েক আগেই চিন জানিয়েছে, করোনা ভাইরাসে তাদের দেশের মৃত্যুর সংখ্যার সঙ্গে আরও ১৩০০ সংখ্যা যোগ হবে। যাঁরা উহানেই মারা গিয়েছিলেন। এরপরেই ট্রাম্প ওই দাবি করেছেন। মৃতের সংখ্যার পরিবর্তনের জেরে চিনে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৬০০ জন।

ট্রাম্পের দাবি
ট্রাম্প দাবি করেছেন, তারা(আমেরিকা) সংখ্যায় সবার আগে নয়। মৃতের সংখ্যায় চিন সবার আগে। চিন মৃতের সংখ্যার নিয়ে যা দাবি করছে, তা অবাস্তব বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

চিনে স্বাস্থ্য পরিষেবা অন্যদের থেকে খারাপ, দাবি ট্রাম্পের
ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ছাড়াও, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্পেনে স্বাস্থ্য পরিষেবা যেমন ভাল, তেমনই সেখানে মৃতের সংখ্যাও বেশি। কিন্তু চিনে তা মাত্র ০.৩৩ শতাংশ।












Click it and Unblock the Notifications