অন্তঃসত্ত্বা গায়িকা দাঁড়িয়ে গান গাইতে রাজি হননি,ঘটে গেল মর্মান্তিক কাণ্ড
জমিয়ে চলছিল জলসা। রমরমিয়ে চলছে মঞ্চে নাচ, গান। আলো ঝলমলে পরিবেশ, চারিদিকের খুশির আবহ, আর এরই মধ্যে ঘটে গেল এক রক্তাক্ত কাণ্ড।

গায়িকা সমিনা সামুন পাকিস্তানের স্থানীয় জলসার আসরের নাম করা গায়িকা। তিনি এদিনের জলসায় মুখ্য গায়িকা হিসাবে মঞ্চে, ওঠেন। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে , উঠে দাঁড়িয়ে গান গাইতে চাননি। আর তাঁকে বার বার উঠে দাঁড়িয়ে গান গাওয়ার অনুরোধ করা হচ্ছিল। সেই অনুরোধ না মেনে বসে ছিলেন সামিনা। এমনই সময় তাঁকে লক্ষ্য করে চলতে থাকে গুলি।
গুলির আঘাতে রক্তাক্ত সমিনা মাটিতে পড়েই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। আর ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান সকলেই। জানা গিয়েছে , মদ্য়প অবস্থায় এক ব্যক্তি গুলি চালিয়ে হত্যা করেছেন ওই গায়িকাকে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে। পাকিস্তানের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্রিকেটার কপিল দেব। আর সেই ভিডিও পোস্ট হতেই খবর ছড়িয়ে পরে এদেশেও।












Click it and Unblock the Notifications