হাসিনাকে অভিনন্দন জানালেন প্রণব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী জানান, প্রণব মুখোপাধ্যায় সরাসরি ফোন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনার গৃহীত কর্মকাণ্ড প্রশংসাযোগ্য। বাংলাদেশের মানুষ তাঁর নেতৃত্বে আরও এগিয়ে যাবেন।
প্রসঙ্গত, গত রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন শেখ হাসিনা। ওইদিন সন্ধ্যায় তাঁকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত সোমবার দুপুরে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি।












Click it and Unblock the Notifications