৭.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ চিলি
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিলির উপকূলবর্তী অঞ্চল। রবিবার এই ভূমিকম্পের তীব্রতা রিখটাক স্কেলে ছিল ৭.৭।
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিলির উপকূলবর্তী অঞ্চল। রবিবার এই ভূমিকম্পের তীব্রতা রিখটাক স্কেলে ছিল ৭.৭।
এদিন ভূমিকম্পের পর সুনামি সতর্কতা সেন্টারের তরফে দক্ষিণ চিলি উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

এই ভূমিকম্পের উৎস ছিল দক্ষিণ চিলির পোয়ের্তো মন্টের দক্ষিণ পশ্চিম থেকে ২২৫ কিলোমিটার দূরে। উৎসস্থল ১৫ কিলোমিটার গভীরে।
সূত্রের খবর অনুযায়ী, চিলির জাতীয় নিরাপত্তা অফিসের তরফে সতর্কতা জারি করা হয়েছে এলাকা জুড়ে। লস লাগোস এলাকার বাসিন্দাদের অন্য নিরাপদ জায়গায় সরানো হচ্ছে ।












Click it and Unblock the Notifications