ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত পাঞ্জাব প্রদেশ, মৃত কমপক্ষে ২৫

পাকিস্তানের লাহোরে আইটি পার্কের কাছে শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৫জনের। আহতের সংখ্যা ৪০-এর বেশি ।

পাকিস্তানের লাহোরে আইটি পার্কের কাছে শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৫জনের। আহতের সংখ্যা ৪০-এর বেশি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনের কাছেই এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত পাঞ্জাব প্রদেশ, মৃত কমপক্ষে ২৫

ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ফিরোজপুর রোডে কোট লাখপত সব্জি বাজারে ঢোকার মুখে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জঙ্গি। সেসময়ে ওই বাজার চত্বরে ভালই ভিড় ছিল। ওইসময়েই জবরদখল হঠাতে আরফা করিম টাওয়ারের সামনে অভিযান চলছিল। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ তখন নিজের বাসভবনে বৈঠকে ব্যস্ত ছিলেন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশে পাশের বাড়ির কাচ ভেঙে পড়েছে। এমনকী বিস্ফোরণের পর আগুনও ধরে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত পাঞ্জাব প্রদেশ, মৃত কমপক্ষে ২৫

লাহোরের আরফা করিম এলাকা পাকিস্তানের অন্যতম ব্যস্ততম এলাকা। মাত্র ১০০ মিটারের মধ্য়েই মুখ্যমন্ত্রীর বাসভবন থাকায় এই এলাকা এমনিতেই হাই সিকিওরিটি জোনের মধ্য়ে পড়ে। সমস্ত নিরাপত্তা বেষ্টনি পার করে কীভাবে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ ও সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+