Chandrayaan-3: এত কম বাজেটে কীভাবে? ভারতের মহাকাশ বিপ্লবকে কুর্নিশ ইলন মাস্কের
Elon Musk reacts to Chandrayaan-3: চাঁদের মাটিতে ইতিহাস গড়বে ভারত। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এরই মধ্যে চাঁদের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে। একেবারে শেষ মুহূর্তে ইসরো'তে (ISRO) চরম ব্যস্ততা। ভারতের এই অভিযানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
একদিকে চাঁদ নিয়ে গবেষণার নয়া দিক খুলে যাবে এই অভিযান সফল অন্যদিকে প্রায় ৬১৫ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে চন্দ্রযান-৩। যা অন্য অভিযানের তুলনায় অনেক বেশি সস্তায়। আর এই অভিযানকেই কুর্নিশ জানালেন ইলন মাস্ক।

শুধু তাই নয়, ভারতের এই মিশনের বাজেট দেখে হতবাক হয়েছেন। বলে রাখা প্রয়োজন, চন্দ্রযান মিশনের খরচ হলিউড সায়েন্স ফিকশন ফিল্ম ইন্টারস্টেলারের ( Interstellar) বাজেটের অর্ধেকেরও কম।
এই সিনেমা তৈরি করতে ১৬৫ মিলিয়ন ডলার খরচ হয়েছিল। ইলন মাস্কের নিজের স্পেশ কোম্পানি রয়েছে। মাঝে মধ্যেই মহাকাশে বিভিন্ন ধরনের রকেট উতক্ষেপণ করে তাঁর সংস্থা। আর সেখানে দাঁড়িয়ে ভারতের চন্দ্রাভিযানের খরচ শুনে রীতিমত চমকে উঠেছেন 'এক্সে'র কর্তা।
Kinda crazy when you realize India's budget for Chandrayaan-3 (M) is less than the film Interstellar (5M)😯🚀 #Chandrayaan3 #moonlanding pic.twitter.com/r2ejJWbKwJ
— Newsthink (@Newsthink) August 21, 2023
এক্সে মাস্ক পতাকা ওড়াচ্ছে একটি ইমোজি শেয়ার করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইলন মাস্কের এই টুইট। এখনও কয়েক মিলিয়ান শেয়ার হয়েছে সেই টুইট। বলে রাখা প্রয়োজন, মাস্ক বিশ্বের সবথেকে বড়লোকের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমান ২০০ বিলিয়ন ডলার।












Click it and Unblock the Notifications