High-Tech War: পেজার, ওয়াকি টকি বিস্ফোরণের পর এবার নতুন যুদ্ধের ইঙ্গিত? কী পরিস্থিতি লেবাননে
High-Tech War: ডিজিটাল যুগে বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। গত কয়েকদিন আগেই লেবালনে এক সঙ্গে কয়েক হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। শুধু তাই নয়, প্রায় তিন হাজার মানুষ লেবাননে আহত হন। যার মধ্যে একাধিক হিজবুল জঙ্গি রয়েছে।
আর এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, হাইটেক যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব। আর এটাই তার প্রমাণ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঠিক পরের দিনই হিজবুল জঙ্গিদের হাতে থাকা ওয়াকি টকি'তেও বিস্ফোরণের ঘটনা ঘটে (High-Tech War)। বিস্ফোরণ হয় তাঁদের ব্যবহৃত রেডিও সহ একাধিক ডিভাইসে।

এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাড়ে চারশ জন। দুটি ঘটনায় জঙ্গি গোষ্ঠী হিজবুল ইজরায়েলের দিকে আঙুল তোলে। ঘটনার পিছনে গুপ্তচর সংস্থা মোসাদ আছে বলে দাবি তবে পরপর এই দুটি ঘটনার পর নতুন করে হিজবুল ও ইজরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হল বলে মনে করা হচ্ছে।
পেজার বিস্ফোরণ হবার পরেও চুপ করে ছিল লেবানন। কিন্তু ওয়াকি টকি বিস্ফোরণের পর আর থেমে থাকছে না তারা। সেনার তরফ থেকে একটা নতুন যুদ্ধের ঘোষণা ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর জুয়াব গলানি বুধবার সেনাবাহিনীর সঙ্গে কথা বলার সময় বলেন আমরা একটা নতুন পর্যায়ের যুদ্ধ শুরু করতে চলেছি।
ডিভাইস বিস্ফোরণের কথা উল্লেখ না করলেও সেনাবাহিনীর প্রশংসা করতে শুনে গিয়েছে তাকে। এই পরিস্থিতির পরে কূটনৈতিক সমাধানের পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। গতবছরের অক্টোবর মাসে লেবাননের জঙ্গিগোষ্ঠী হামলা শুরু করার পর থেকেই যুদ্ধ শুরু হয়েছে হিজবুল জঙ্গিদের সঙ্গে। হিজবুল ইজরায়েলের একটি অংশ ইতিমধ্যে হামলাও চালায়।
সম্প্রতি ইজরাইলের উত্তর দিকে বড়সড় বাহিনী পাঠানো হয়েছে। ওই অঞ্চলে হাজার হাজার ঘর ছাড়া মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করছে দেশ। এর ফলে যুদ্ধ কৌশলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইজরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল আমির অভিভি বলেন, এত হাজার হাজার মানুষের ক্ষতি করে কী করে ওরা ভেবেছে যুদ্ধ হবে না!
১১ মাস ধরে আমরা কেন কিছু করিনি? কারণ, আমরা যুদ্ধের পথে হাঁটতে চাইনি। কিন্তু এখন কী হচ্ছে? এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে উত্তর দিকের পরিস্থিতি বদল হতে পারে। ইজরায়েলের কর্তারা এ বিষয়ে কোনও কথা না বললেও ইজরায়েলের স্পাই এজেন্সি মোসাদ যে এই ঘটনা ঘটিয়েছে তেমনটাই জানা যাচ্ছে নিরাপত্তা বাহিনী সূত্রে।












Click it and Unblock the Notifications