নীল ছবির নায়িকা মিয়া খলিফাকে প্রাণে মারার হুমকি
ওয়াশিংটন, ৮ জানুয়ারি: নীল ছবির সুন্দরী নায়িকা মিয়া খলিফাকে প্রাণে মারার হুমকি দিয়ে কে বা কারা প্রতিনিয়ত ফোন করছে। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন।
আদতে লেবাননের নাগরিক এই তরুণী চার মাস আগে পর্নোগ্রাফিতে অভিনয় করা শুরু করেন। হিজাব পরে নীল ছবিতে অভিনয় করায় মুসলিম দুনিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। অভিযোগ, লেবাননের জাতীয় সঙ্গীতের কয়েকটি শব্দ তিনি নিজের শরীরে ট্যাটু করেছেন। এতে আরও ক্ষোভ ছড়ায়। লেবাননের কট্টরপন্থীরা তাঁকে প্রাণে মারার হুমকি দেয়।

এর পর থেকেই মিয়া খলিফা উড়ো ফোন পাচ্ছেন। লেবাননের নাগরিক হলেও তিনি এখন আমেরিকার বাসিন্দা। ফোনগুলি আরব দুনিয়া থেকে আসছে বলে অভিযোগ করেছেন এই নায়িকা। ২১ বছরের মিয়া খলিফাকে পর্নোগ্রাফি ওয়েবসাইট 'পর্নহাব' কিছুদিন আগে 'নীল ছবির এক নম্বর' নায়িকার খেতাব দিয়েছে।












Click it and Unblock the Notifications