'আমার চোখ ভালো আছে'! পাকিস্তানের আব্দুল বসিতকে কাশ্মীর টুইট নিয়ে জবাব পর্ন তারকা জনির
পাকিস্তানের আব্দুল বসিতকে কটাক্ষ জনি সিনসের
প্রসঙ্গ ছিল কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে পাকিস্তানের প্রতিবাদ। আর প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল বসিরের একটি ভুলে সেই প্রসঙ্গ গড়ায় পর্ন তারকা জনি সিনস পর্যন্ত। ঘটনার সূত্রপাত একটি টুইটকে ঘিরে। যার জেরে এদিন পর্ন সুপারস্টার জনি সিনস পাল্টা উত্তর দেন, পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বসিতকে। যা নিঃসন্দেহে পাকিস্তানের কাছে আরও একটি অস্বস্তির বিষয়।

জনি সিনস একটি জবাবি টুইটে আব্দুল বসিতকে জানান, 'শাউটআউট আব্দুল বসিত, যার জন্য আমার নতুন টুইটার ফলোয়ার বেড়েছে। ধন্যবাদ, তবে আমার চোখ ঠিক আছে ।' এরপরই দুটি হাসির ইমোজি পোস্ট করেন জনি সিনস। এবার প্রশ্ন উঠতেই পারে যে , কেন এমন টুইট করেন জনি? সেই উত্তর জানতে আসা যাক ফ্ল্যাশব্যাকে! ভারতে অবস্থিত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আব্দুল বসিত , একটি টুইটে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানা. এক জন শুয়ে রয়েছেন, আর এক মহিলা তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। প্রসঙ্গত, সেই ছবিতে ছিলেন পর্ন তারকা জনি সিনস! এদিকে, এই ছবি পোস্ট করে আব্দুল বসিত দাবি করেন যে , কাশ্মীরে সেনার 'পেলেট' এ আহত হয়ে এক কাশ্মীরির এমন হাল হয়েছে।
এরপর থেকে ইন্টারনেটের হইচইকে আর ধরে রাখা যায়নি। চূড়ান্ত খিল্লি শুরু করে ইন্টারনেট। শুরু হয় হাসাহাসি। আব্দুল বসিত রাতারাতি , হাসির খোরাক হয়ে যায় আব্দুল বসিত।












Click it and Unblock the Notifications