বোতল ভর্তি মল হাতে নিয়ে চিনে ভাষণ দিলেন বিল গেটস
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসও খোলা শৌচমুক্ত পরিবেশের কথা বলতে গিয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন।
শৌচালয়ের প্রয়োজনের কথা অনেকেই বলেন। খোলা শৌচমুক্ত ভারত গড়তে সরকারে আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের প্রশংসাও শোনা গিয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসও খোলা শৌচমুক্ত পরিবেশের কথা বলতে গিয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন।

বোতল ভর্তি মল হাতে নিয়ে বক্তৃতা দিলেন তিনি। ঘটনাটি তিনি ঘটিয়েছেন চিনের বেজিংয়ে। উন্নয়নশীল দেশে পর্যাপ্ত পরিমাণে শৌচালয় না থাকার বিষয়টিতে ফোকাস করতে গিয়ে তিনি একথা বলেছেন। বিল বলেন, যেখানে শৌচালয় নেই এমন জায়গায় এই ঘটনা আপনি আরও দেখতে পাবেন।
বাচ্চারা খোলা জায়গায় বেরলে এগুলিই দেখে। এর সংস্পর্শে আসে। যার ফলে নানা সমস্যা তৈরি হয়, রোগ ছড়ায়, এমনকী অপুষ্টিতে মৃত্যু পর্যন্ত হয়, বলেছেন বিল।
শৌচ মুক্ত চিন গড়তে প্রেসিডেন্ট শি জিনপিং দারুণ উদ্যোগ নিয়েছেন। বিল তার প্রশংসা করেন। চিনে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সারা বিশ্বে নেওয়া হলে কোটি কোটি মানুষ উপকৃত হবেন বলেও মনে করছেন বিল গেটস। সেজন্য সবাইকে এগিয়ে আসতেও আহ্বান জানিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications