সাদা-কালো ডোরা নয়, কেনিয়ায় নতুন দেখতে জেব্রাকে ঘিরে বাড়ছে কৌতুহল
সাদা-কালো ডোরা কাটা নয় এই জেব্রার গায়ের রং কালো। তার উপরে রয়েছে সাদা রঙের ছোট মাঝারি বিন্দু। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।
সাদা-কালো ডোরা কাটা নয়। এই জেব্রার গায়ের রং কালো। তার উপরে রয়েছে সাদা রঙের ছোট মাঝারি বিন্দু। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। কেনিয়ার মাসাইমারা জাতীয় উদ্যানে সদ্য জন্মেছে এই বিরল দেখতে জেব্রাটি।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় উদ্যোনের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করা হয়েছিল। অ্যান্টনি টিয়ারা নামে একজন গাইড এবং ফটোগ্রাফার মাশিরা বুশ এই বিরল দেখতে জেব্রাটিকে প্রথম চিহ্নিত করেছিলেন। প্রথমে জেব্রাটিকে দেখে বুঝতে পারেননি তাঁরা যে এটি কী জন্তু। পরে বুঝতে পারেন এটা জেব্রাই, তবে গায়ের রংটা একেবারে আলাদা।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রথম পোলকা ডট জেব্রা দেখা গেল মাসাইমারা জাতীয় উদ্যানে। এর আগে আফ্রিকায় দেখা গিয়েছিল এরকম কয়েকটি। মুটুমা আনটিমড নামে এক জনপ্রিয় ব্লগার আরও কয়েকটি এই পোলকা ডট জেব্রার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুল্লোড় শুরু হয়ে গিয়েছে। একাধিক ব্যক্তি আশ্চর্য প্রকাশ করেছেন জেব্রাটির গায়ের রং দেখে।












Click it and Unblock the Notifications