প্রধানমন্ত্রীত্ব হাতছাড়া হতে পারে, প্রহর গুণছেন ওলি, জরুরি বৈঠকে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব

প্রধানমন্ত্রীত্ব হাতছাড়া হতে পারে, প্রহর গুণছেন ওলি, জরুরি বৈঠকে নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব

শত চেষ্টা করেও বোধ হয় ক্ষমতা ধরে রাখতে পারবেন না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কোনও কৌশলই আর ধোপে টিকছে না ওলির। সব কৌশলেই এবার মাত হওয়ার উপক্রম হয়েছে। আজ নেপালের ওলির প্রসঙ্গে জরুরি বৈঠকে বসছে নেপাল কমিউনিস্ট পার্টি। তাতেই ঘুম ছুটেছে ওলির।

জরুরি বৈঠকে এনসিপি

জরুরি বৈঠকে এনসিপি

আজ বালুওয়াতারে জরুরি বৈঠকে বসছে নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব। বলাই বাহুল্য সেই বৈঠকের মূল আলোচ্য বিষয কেপি শর্মা ওলি। গত কয়েকদিনে তাঁর লাগাম ছাড়া প্রধানমন্ত্রীত্ব টনক নড়িয়েছে শীর্ষ নেতৃত্বের। তাই দেশের রাজনৈতিক ভবিষ্য ঠিক করতে এই বৈঠক বলে সূত্রের খবর।

 কৌশলী ওলি

কৌশলী ওলি

ক্ষমতা আয়ত্বে রাখতে সব রকম কৌশল অবলম্বন করেছেন ওলি। কখনও অসুস্থতার কারণ দেখিয়েছেন। কখননও আগ্রাসী হয়েছেন। কখনও আবার করোনা সংক্রমণের অজুহাতে জরুরি অবস্থা জারি করতে চেয়েছেন ওলি। কিন্তু কোনওটাই তেমন ধোপে টেকেনি। ওলিকে পদ থেকে সরানোর আওয়াজ আরও উচ্চস্বরে এখন শোনা যাচ্ছে পার্টির অন্দরে।

 দলেই বিভেদ তৈরির চেষ্টা

দলেই বিভেদ তৈরির চেষ্টা

শেষ অস্ত্র হিসেবে দলেই বিভেদের রাজনীতি শুরু করেছিলেন ওলি। দলের দুই শীর্ষ নেতা পিকে দাহাল এবং নেপালের মধ্যে বিবাদ তৈরি করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তাতেও কাজ হয়নি। সব কৌশলই ব্যর্থ হয়েছে। কারণ আজকের বৈঠকের নেতৃত্বে থাকবেন দাহাল।

 চিন নিয়ে অতি আপ্লুত ওলি

চিন নিয়ে অতি আপ্লুত ওলি

চিন নিয়ে প্রথম থেকেই একটু বেশিই আপ্লুত নেপালের মুখ্যমন্ত্রী ওলি। তাই এতো কাণ্ডের পরেও চিনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে একটি শব্দও খরচ করতে চাননি তিনি। উল্টে ভারতের বিরুদ্ধে আস্ফালন করেছেন। শ্রীরাম নেপালি ছিেলন এবং অযোধ্যা আসলে নেপালেই রয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+