কোভিডে মৃত্যুর আশঙ্কা বাড়ানো জিন আবিষ্কার! চিকিৎসা বিজ্ঞানে বড় সাফল্য
করোন (Coronavirus) আক্রান্ত পৃথিবীর অধিকাংশ দেশ। এর মধ্যে চলছে ওমিক্রনের (Omicron) হানাদারি। বিশ্বের তাবড় দেশ ওমিক্রনের সামনে মাথা নুইয়েছে। তারও মধ্যে কোভিড নিয়ে গবেষণা (research) জারি রয়েছে। সেই পরিস্থিতিতে পোল
করোন (Coronavirus) আক্রান্ত পৃথিবীর অধিকাংশ দেশ। এর মধ্যে চলছে ওমিক্রনের (Omicron) হানাদারি। বিশ্বের তাবড় দেশ ওমিক্রনের সামনে মাথা নুইয়েছে। তারও মধ্যে কোভিড নিয়ে গবেষণা (research) জারি রয়েছে। সেই পরিস্থিতিতে পোলান্ডের (poland) বিজ্ঞানীরা করোনা আক্রান্ত হয়ে কারা জীবনে ঝুঁকির সামনে রয়েছেন, তেমনই একটি জিনের (gene) আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন। এই জিন যেসব মানুষের শরীরের রয়েছে, তাঁদেরই মৃত্যু হচ্ছে কিংবা করোনা আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে বলেও মনে করছেন গবেষকরা।

জুন থেকে শুরু হতে পারে জেনেটিক টেস্ট
ব্লুমবার্গে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে. জুনের শেষ দিকে করোনা আক্রান্তদের জেনেটিক টেস্ট করা হতে পারে। পোলাল্ডের স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এই আবিষ্কার কারা করোনায় বেশি ঝুঁকিপূর্ণ তা নির্ধারণ করতে সাহায্য করবে। প্রসঙ্গ করোনায় এখনও পর্যন্ত একলক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে পোল্যান্ডে।

ভারতীয়দের ২৭ শতাংশ এবং পোল্যান্ডের ১৪ শতাংশের মধ্যে ঝুঁকিপূর্ণ জিন
বিয়ালিস্টক মেডিকেল ইউনিভার্সিটির গবেষণায় অনুমান পোল্যান্ডের প্রায় ১৪ শতাংশের মধ্যে এই ধরনের জিন থাকতে পারে। তুলনায় ইউরোপের প্রায় ৯ শতাংশ এবং ভারতীয় মধ্যে প্রায় ২৭ শতাংশের এই জিন থাকতে পারে। গবেষকরা বলেছেন, এটি বয়স, ওজন এবং লিঙ্গের পরে চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ কারণ করোনা সংক্রমণের ক্ষেত্রে।

সম্ভাব্য ঝুঁকিপূর্ণদের চিহ্নিত করতে সাহায্য করবে
গবেষণায় অংশ নেওয়া মারসিন মনিউসকো বলেছেন, যাঁরা বেশি সংক্রমিত হতে পারেন কিংবা যাঁদের ঝুঁকি বেশি, সেই ধরনের জনগোষ্ঠীকে চিহ্নিত করতে জেনেটিক পরীক্ষা সাহায্য করবে। পোল্যান্ডে প্রায় ১৫০০ জনের ওপরে এই পরীক্ষ করা হয়েছে। তবে গবেষণাটি পর্যালোচনা করা হয়েছে কিনা, সেম সম্পর্কে সেখানকার সরকারের তরফে জানানো হয়নি।

আক্রান্ত ও মৃত্যুর নিরিখে পোল্যান্ডের অবস্থা খারাপ
এই আবিষ্কার ভ্যাকসিন নিয়ে দ্বিধা ছাড়াও পোল্যান্ডে করোনায় বেশি সংখ্যায় মৃত্যুর পিছনে কারণ ব্যাখ্যা হিসেবে উঠে আসতে পারে। ইউরোপের ওই দেশে মহামারী পরিস্থিতিতে মৃত্যুর হার ২০ শতাংশের বেশি। এটা উল্লেখ্য যে ইউরোপীয় ইউনিয়েনের দেশগুলির মধ্যে যেসব দেশের অবস্থা সব থেকে খারাপ তার মধ্যে পোল্যান্ডও অন্যতম।












Click it and Unblock the Notifications