পুলিশ-বিএনপি খণ্ডযুদ্ধ মুন্সীগঞ্জে, জখম অন্তত ৩০

বাংলাদেশ ভোট
মুন্সীগঞ্জ, ১ মার্চ: পুলিশ এবং বিএনপি সমর্থকদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল মুন্সীগঞ্জ। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। উভয়পক্ষের অন্তত ৩০ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বস্ত সূত্রে খবর, গত বৃহস্পতিবারের মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে কারচুরি অভিযোগ আনে বিএনপি। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার হরতালের ডাক দেওয়া হয়। এদিন সকালে বিএনপি নেতা মহম্মদ হোসেন পুস্তির নেতৃত্বে মুন্সীগঞ্জের হাতিমারা থেকে একটি বিরাট মিছিল বেরোয়। আওয়ামী লীগের বিরুদ্ধে ঘনঘন স্লোগান ওঠে। মিছিলটি সিপাহীপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ পথ আটকায়। প্রথমে বচসা, তার পর শুরু হয়ে যায় হাতাহাতি। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট-পাথর। পুলিশ পাল্টা লাঠি চালাতে শুরু করে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। কয়েকজন গুলিবিদ্ধ হন। বিএনপি কর্মী-সমর্থকদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশ চোট পান। এখন এলাকায় শান্তি বিরাজ করছে বলে খবর। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে।

এদিকে, দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে বিএনপি ভালো ফল করেছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দফার উপজেলা নির্বাচনেও ফলাফল আশাব্যঞ্জক হবে বলে মনে করছে খালেদা জিয়ার দল। গত ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিয়োগ এনেছে বিএনপি। তাদের বক্তব্য, গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে আওয়ামী লীগ। যদিও এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা তোপ দেগেছেন আওয়ামী লীগের নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+