বিদ্যুৎ অফিস ওড়ানোর চেষ্টা ব্যর্থ,খুলনায় ধৃত আট

পুলিশ সূত্রে খবর, খুলনা জেলার ফুলতলা উপজেলায় সংশ্লিষ্ট অফিসটি উড়িয়ে দিতে চেয়েছিল দুষ্কৃতীরা। এ জন্য তারা অন্তত ছ'টি বোমা জোগাড় করেছিল। পরিকল্পনা মাফিক, সন্ধের পর তারা ওখানে বোমা মারত। গোটা পরিকল্পনা করা হয় জামায়ত-ই-ইসলামির নেতা আমির ইব্রাহিমের বাড়িতে। ফুলতলা উপজেলার বুড়িয়াডাঙা গ্রামে ওই নেতার বাড়িতে দুষ্কৃতীরা এসে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় সেখানে। হাতেনাতে ধরা পড়ে আটজন। এরা সবাই বিএনপি ও জামায়ত-ই-ইসলামির সদস্য বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, গত মঙ্গলবার খুলনার বেজেরডাঙায় রেললাইনেও নাশকতা চালিয়েছিল এরা। এর ফলে ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।












Click it and Unblock the Notifications