চাঁপাইনবাবগঞ্জে 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে 'জঙ্গি আস্তানা' সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী নামের এলাকায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
মি. ইসলাম বলেন, "কাউন্টার টেররিজম ইউনিটের পাওয়া তথ্যের ভিত্তিতে একতলা পাকা বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আমরা তাদের সহায়তা করছি"।
বাড়িটির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে তিনি জানান।
ভেতরে কতজন আছেন, তাদের পরিচয় কি- এসে সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জেলায় এভাবে বাড়ি ঘেরাও করে রাখার পর 'জঙ্গি আস্তানা'র সন্ধান পায় পুলিশ।












Click it and Unblock the Notifications