যৌন কেলেঙ্কারির জেরে বিরহ বেলা কাটিয়ে ফের চিড়িয়াখানায় একত্রে দুই কামার্ত গাধা

দুই গাধা, নেপোলিয়ন ও অ্যান্টোসিয়া একে অপরের প্রেমে পাগল। কিন্তু তাদের একে অপরের প্রতি কামার্ত প্রেমনিবেদনই দুজনের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল। তাদের যৌন মিলন কেলেঙ্কারির জেরে বিচ্ছিন্ন করা হয়েছিল এই দুই নির্বাক প্রেমীযুগলকে। কিন্তু বিরতির পর ফের তারে ফিরে এল একে অপরের কাছে। পোজনানের চিড়িয়াখানায় ফের একত্রে নেপোলিয়ন-অ্যান্টোসিয়া।
নেপোলিয়ন-অ্যান্টোসিয়ার প্রায় দশ বছরের দাম্পত্য জীবনে সমস্যার সঞ্চার হল এর মহিলার কারণে। ওই মহিলা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন যে তাঁর ছেলেকে ওই দুই কামুক গাধার প্রজনেন সাক্ষী থাকতে হচ্ছে বলে। এর পর বিষয়টি চিড়িয়াখানা কর্তৃপক্ষ খতিয়ে দেখে নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকা দুটি আলাদা খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তাদের সরিয়েও দেওয়া হয়েছিল।
কিন্তু সম্প্রতি এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, 'আমরা কখনই চাই না কোনও প্রাণীর প্রাকৃতিক নিয়মের জন্য এমন কোনও পদক্ষেপ নিতে যার জন্য প্রাণীদের অসুবিধা হয়।' এ পরই প্রায় এক সপ্তাহের বিরতির পর ফের দুই গাধাকেই এক খাঁচায় নিয়ে যাওয়া হয়।
নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ায় চিড়িয়াখানার দর্শনার্থী এমনকী পশুপ্রেমীদের মধ্যে অসন্তোষের সঞ্চার হয়। দুই নির্বাক প্রাণীকে ফের একত্রে আনার জন্য সাক্ষরগ্রহণ অভিযান শুরু হয়। প্রায় ৭০০০ মানুষ সই সংগ্রহ করেন। ফেসবুকে দুটি পেজ তৈরি করে প্রচার চালানো হয়। বিশেষজ্ঞরা জানায় এভাবে প্রাকৃতিক নিয়মের বিপক্ষে গিয়ে যদি দুই প্রাণীকে আলাদা করে দেওযয়া হয় তাহলে তাদের শারীরিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
তবে সব ভাল যার শেষ ভাল তার। তাই অ্যান্টোসিয়ার কাছেই ফিরে এল নেপোলিয়ন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications