পাকিস্তানের মাটিতে পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরিদের
পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরিদের। আজ পাকিস্তানে 'কাশ্মীর দিবস' পালনের সময়ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহ পাক প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁরা।
ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি : এবার পাক অধিকৃতি কাশ্মীর গর্জে উঠেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। গত এক সপ্তাহ ধরে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় চলছে পাক প্রশাসন বিরোধী মিছিল। আজ পাকিস্তানে 'কাশ্মীর দিবস' পালনের সময়ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহ পাক প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ দেখান পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।
পাক অধিকৃত কাশ্মীরে পাক সরকারের একের পর এক অত্যাচারের পাশাপাশি সেখানে মানবাধিকার লঙ্ঘণ সংক্রান্ত একাদিক বিষয়ের প্রতিবাদে চলতে থাকে বিক্ষোভ মিছিল। এই ইস্যুকে সামনে রেখে আজ ইসলামাবাদে বিক্ষোভ দেখান পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। পাক সেনাবাহিনীর সামনেই নওয়াজ সরকারের বিরুদ্ধে রাজধানীর রাস্তা তোলপাড় করলেন তারা।

পাক গোয়েন্দা সংস্থা আইএআইয়ের মদতে পাক অধিকৃত কাশ্মীরে অবাধে হত্যালীলা চালাচ্ছে পাক সেনা। পাক সেনার দাপটে পাক অধিকৃত কাশ্মীরের মানুষের সামান্য মানবাধিকারটুকুও নেই। পাক প্রশাসনের কোনও অন্যায়ের প্রতিবাদ করলেই হয় গুম করে দেওয়া হয় নয়তো জেলে ঢুকিয়ে নির্মম অত্যাচার করা হয়।
পাশাপাশি তাঁদের অভিযোগ বাক স্বাধীনতার অধিকারটুকুও তাঁদের কাছ থেকে কেড়ে নিয়েছে পাক সরকার। সাংবাদিক, ব্লগার, মানবাধিকার কর্মী সমেত একাধিক মানুষ, যাঁরা পাক সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন , তাঁদেরই নিশানায় রাখছে পাক প্রশাসন বলে দাবি বিক্ষোভকারীদের। সবমিলিয়ে কাশ্মীর দিবসে , খোদ পাক অধিকৃত কাশ্মীরিদের তরফে এরকম বিক্ষোভ সমাবেশ পাকিস্তান সরকারকে আরও একবার অস্বস্তিতে ফেলল।












Click it and Unblock the Notifications