মায়ানমার সফরে রেঙ্গুন কালিবাড়িতে পুজো দিলেন মোদী, দেখুন ছবি
মায়ানমারের বহু দর্শনীয় স্থান পরিদর্শন করেন মোদী। সেখানে রেঙ্গুন কালিবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি, বাহাদুর শাহ জাফরের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ব্রিকস সম্মেলন শেষ করে মায়নমার সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশের স্টেট কাউন্সিলর আনসান সুচির সঙ্গে দেখা করে কূটনৈতিক আলোচনার পাশাপাশি মায়ানমারের বহু দর্শনীয় স্থান পরিদর্শন করেন মোদী। সেখানে রেঙ্গুন কালিবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি, বাহাদুর শাহ জাফরের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রেঙ্গুন কালিবাড়িতে পুজো
মায়ানমারের রেঙ্গুন কালিবাড়িতে গিয়ে পুজা অর্পণ করেন প্রধানমন্ত্রী মোদী। নরেন্দ্র মোদীর পুজো ঘিরে স্বভাবতই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় মন্দির চত্বরে।

রেঙ্গুন কালিবাড়ি
১৮৭১ সালে তামিল উদ্বাস্তুরা রেঙ্গুন পৌঁছে এই মন্দির তৈরি করেন বলে কথিত রয়েছে। এর পরবর্তীকালে সেখানের ভারতীয়রা এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। মন্দির জুড়ো খোদাই করা রয়েছে বহু হিন্দু দেবদেবীর মূর্তি।

বাহাদুর শাহ জাফর সমাধি
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সমাধিতে এদিন শ্রদ্ধা অর্পন করেন নরেন্দ্র মোদী। জাফরকে ব্রিটিশ রাজ চলাকালীন গ্রেফতার করা হয় বর্মাতে । ব্রিটিশরা অভিযোগ তুলেছিল , ভারতের স্বাধীনতা আন্দোলনে সমর্থন রয়েছে জাফরের। এরপর ১৮৬২ সালে মারা যান জাফর।

বাহাদুর শাহের সমাধি ও একটি ইতিহাস
ইতিহাস বলছে, জাফরের সমাধি যাতে নিশ্চিহ্ন হয়ে যায়, তার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিলেন ব্রিটিশরা। এরপর ১৯৯১ সালে রেঙ্গুনে একটি নির্মাণ কাজ করার সময়ে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার করেন সমাধিটি। তার মধ্যে পাওয়া যায় বাহাদুর শাহ জাফরের দেহের চিহ্নও। এরপর ১৯৯৪ সালে নতুন করে এই সমাধিস্থল প্রতিষ্ঠিত হয়।

রেঙ্গুনের সংগ্রশালা
রেঙ্গুনের বিখ্যাত আনসাং সংগ্রশালা প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন মায়ানমারের স্টেট কাউন্সিলান আন সাং সুকি।

বোধি গাছ রোপণ
মায়ানমারের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর, প্রধানমন্ত্রী সেদেশের ২, ৫০০ বছরের পুরনো শওয়েডাগন প্যাগোডা দেখতে যান । এদিন, প্যাগোডায় বোধিগাছ রোপন করেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications