হঠাৎই প্রতিবেশী রাষ্ট্রপ্রধানকে ফোন মোদীর! দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে নানা কথা

চিনের প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানালেন চিনের প্রসিডেন্ট ঝি জিংপিংকে। ফোনে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও কথা বলেন তাঁরা।

চিনের প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানালেন চিনের প্রসিডেন্ট ঝি জিংপিংকে। ফোনে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও কথা বলেন তাঁরা। সম্প্রতি ৫ বছরের জন্য পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিংপিং।

হঠাৎই প্রতিবেশী রাষ্ট্রপ্রধানকে ফোন মোদীর! দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে নানা কথা

নরেন্দ্র মোদীই সম্ভবত প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর জিংপিংকে অভিনন্দন জানালেন। মঙ্গলবারই চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনেই জিংপিংকে ফের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, মোদী ফোন করে অভিনন্দন জানান জিংপিংকে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।

চিন এবং ভারত দুই দেশেই প্রাচীন সভ্যতা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতিতে ভারত-চিন একসঙ্গে কাজ করবে। নিজেদের মধ্যে যোগাযোগ উন্নতি করা ছাড়াও, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়েও কথা দুই রাষ্ট্রনেতার। বিশ্ব এবং আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের ব্যাপারেও দুজনের কথা হয় বলে জানা গিয়েছে।

মোদী জিংপিংকে বলেন, প্রেসিডেন্ট পদে তাঁর ফের নির্বাচনে পুরো চিনের সমর্থন রয়েছে। জিংপিংও মোদীকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন। ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশন সম্পর্কে মোদীকে তথ্যও দেন জিংপিং।

আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুদেশ একসঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গিকার বদ্ধ হয়েছে।

গত সপ্তাহেই ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২৯৭০ জন সদস্য জিংপিংকে ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করে। এছাড়াও ৬৪ বছরের জিংপিংকে জীবন-ভর ক্ষমতায় থাকার ব্যাপারেও সমর্থনের কথা জানিয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। মাও জেদং-এর পরেই জিংপিং-ই হলেন প্রবল প্রতাপশালী নেতা। যিনি একইসঙ্গে কমিউনিস্ট পার্টি অফ চায়না, মিলিটারি এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভোগ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+