রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী মোদী, যুদ্ধের আবহে এই প্রথম সফর
ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরে এই প্রথম তিনি যাচ্ছেন ইউক্রেনে। সেখানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। কয়েকদিন আগেই রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
সেখানে প্রধানমন্ত্রী মোদীকে একেবারে রেড-কার্পেট ওয়েলকাম জানানো হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন। রাশিয়ায় প্রবাসী ভারতীয় এবং শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেছিলেন। অত্যন্ত সফল হয়েছিল সেই বৈঠক।

প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফর অত্যন্ত সফল হয়েছিল বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সঙ্গে একাধিক বিষয়ে চুক্তি করেছে ভারত। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মানও দিয়েছে রাশিয়া। কাজেই রাশিয়ার সঙ্গে মোদীর যে সুসম্পর্ক তৈরি হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
যুদ্ধের আবহের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফর নিয়ে সমালোচনা করেছিল আমেরিকা। যদিও তাই নিয়ে যোগ্য জবাব দিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। অন্যদিকে, ইউক্রেনের এই যুদ্ধের আবহেই প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
তবে আন্তর্জাতিক দিক দিয়ে প্রধানমন্ত্রী মোদীর এই ইউক্রেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ভারতের কাছে একাধিকবার বার্তা পাঠিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত করার জন্য ভারত যাতে অনুরোধ জানায় সেই বার্তা দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications