Narendra Modi: রাশিয়ায় রেড কার্পেটে অভ্যর্থনা মোদীকে, বাজল বলিউডি ফিল্মি গান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহেই পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী মোদী। সোমবারেই তিনি মস্কোয় পৌঁছন। সেখানে রেড কার্পেটে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। বিমানবন্দরেও প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া হয় গার্ড অব অনার। শুধু তাই নয় বলিউডি গানও বেজেছে এদিন মস্কোয়।

মস্কেোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। সেই ২০২২ সাল থেকে অসম্পূর্ণ হয়ে ছিল তাঁদের ডিনারে বসার কর্মসূচি। এবার অবশেষে সেটা পূরণ হতে চলেছে। এদিকে মোদীর এই রাশিয়া সফরকে কি খুব ভাল চোখে দেখছে বেজিং এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Narendra Modi

কমিউনিস্ট দেশ হিসেবে রাশিয়ার সঙ্গে চিন এবং নর্থ কোরিয়ার যোগাযোগ নিরবিচ্ছিন্ন। কয়েকদিন আগেই পুতিন উত্তর কোরিয়া গিয়েছিলেন। এবং সেখানে কিমের সঙ্গে তাঁর কূটনৈতিক আলোচনা হয়েছে। এক রোখা বদ মেজাজি কিমকে পুতিনের অভ্যর্থনায় হাত জোর করতে দেখা গিয়েছিল। কিমের সেই বিনয়ী আচরণ যথেষ্ট নজর কেড়েছিল আন্তর্জাতিক মহলের।

রাশিয়া-ইউক্রেনের মাঝে যুদ্ধের সময় গুরুত্ব বেড়েছিল মোদীর। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি ফোন করে মোদীকে অনুরোধ করেছিলেন তিনি যেন পুতিনকে যুদ্ধ থামানোর কথা বলেন। অন্যদিকে পুতিনও ভারতের সঙ্গে কথা বলেছিল এই নিয়ে। রাশিয়া থেকে সেই সময় ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গে কথা বলে ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

মস্কোয় মোদীকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মাতোর্ভ। তিনি চিনের প্রেডিডেন্টকেও রাশিয়ায় স্বাগত জানিয়েছিলেন। আজই পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদী। মঙ্গলবার রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মোদীকে স্বাগত জানাতে সেখানকার প্রবাসী ভারতীয়রা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মোদীকে স্বাগত জানাতে তাঁরা বলিউডি গানের সঙ্গে নাচ করছিলেন। বলিউডের জনপ্রিয় গান ঢোলনার তালে নাচ করতে দেখা গিয়েছে তাঁকে। ছোট্ট একটা ভারত রাশিয়ায় মোদীকে অভ্যর্থনা জানাতে হাজির হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+