জি২০ সামিটে যোগ দিতে রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখা করবেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও
জি২০ সামিটে যোগ দিতে রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখা করবে পোপ ফ্রান্সিসের সঙ্গেও
ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সামিটে যোগ দিতে ইতালি উড়ে গেলেন তিনি। সেখানে রোমে জি২০ সামিটে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার সকালেই তিনি বিশেষ বিমানে উড়ে গিয়েছেন রোমে। এবার জি ২০ সম্মেলনে
বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ও করোনা মহামারী সহ জয়বায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হবে।

৩১ অক্টোবর ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাবেন প্রধানমন্ত্রী। ২ নভেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন তিনি। গ্লাসগোয় পরিবেশ সম্মেলন বসছে অবার। গোটা বিশ্ব এবার জলবায়ু পরিবর্তনের একাধিক কুফল দেখেছে। তাপপ্রবাহে ঝলসেছে ইতালি, রোম। এমনকী আমেরিকার কানাডাও তাপপ্রবাহে ঝলসেছে। কাজেই পরিবেশ সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ভারত বরাবরই পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে। সেই বার্তাই তুলে ধরবেন তিনি।
রোম সফরের প্রথম দিনে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। দু'দিনের সফরে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা রয়েছে মোদীর। একই সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পোপ ফ্রান্সিসকে ভারতে আমন্ত্রণ জানাবেন মোদী। করোনা পরিস্থিতির আগে পোপ ফ্রান্সিস ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তিনি আসতে পারেননি। তাই আবারও পোপ ফ্রান্সিসকে সেই অনুরোধ জানিয়ে আসবেন তিনি। ২৮ অক্টোবর ভ্যাটিকানে সেই সাক্ষাৎপর্ব শেষে রোমে জি-২০ সম্মেলনের পর ১ নভেম্বর গ্লাসগোয় পরিবেশ সম্মেলনে যোগ দিয়ে তারপর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভ্যাটিকান সিটি ঘুরে এসেছেন।












Click it and Unblock the Notifications