PM Modi US visit: ভারতে বিদ্বেষের কোনও জায়গা নেই, DNA-তেই গণতন্ত্র রয়েছে বললেন মোদী
PM Narendra Modi US Visit: ভারতে বিদ্বেষের কোনও জায়গা নেই। এমনকি গনতন্ত্র আমাদের ডিএনএ'তেই রয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঐতিহাসিক মার্কিন সফরে রয়েছেন তিনি। হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠক শেষে জো বাইডেনকে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদী। আর সেখানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারত অন্যতম বৃহৎ গণতন্ত্রের দেশ। ভারত এবং আমেরিকা দুই দেশের ডিএনএ'তে গণতন্ত্র রয়েছে। গণতন্ত্র আমাদের শিকড়ে। আমরা গণতন্ত্রে বাস করি বলেও মন্তব্য তাঁর। ভারতের মাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশ্ন করেন এক সাংবাদিক।
আর সেই জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন, আপনি বলছেন লোকে বলে। শুধু লোকে বলে না ভারত সত্যিই গণতন্ত্রের দেশ। সেখানে জাতি, ধর্ম, লিঙ্গ, বয়স, অঞ্চলের মধ্যে কোনও বৈষম্যের স্থান নেই। যদি মানবিক মূল্য না থাকে, মানবাধিকার না থাকে তাহলে কীসের গণতন্ত্র!
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার সংবিধানের ভিত্তির উপর চলে। যা দীর্ঘ বছর ধরে ঐতিহ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ভারতের মাটিতে বৈষ্যমের কোনও জায়গা নেই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গণতন্ত্রকে আমরা সম্মান করি। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে আবদ্ধ। আর এটাই আমেরিকা এবং চিনের মধ্যে সম্পর্ক এবং ভারত এবং আমেরিকার মধ্যে আলাদা বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। আমরা আমাদের জনগণকে শ্রদ্ধা করি।
#WATCH | "We are a democracy...India & America both have democracy in our DNA. Democracy is in our spirit & we live it and it's written in our Constitution...So no question of discrimination on the grounds of caste, creed or religion arises. That is why, India believes in sabka… pic.twitter.com/orVkCVkLLf
— ANI (@ANI) June 22, 2023
অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকার কাউকে আলাদা ভাবে দেখে না। সরকারের কাজ সবার জন্যে। শুধু তাই নয়, সবকা সাথ সবাক বিকাশের উপর বিশ্বাস রেখে চলি বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি একাধিক ইস্যুতে এদিন বক্তব্য রাখেন তিনি। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে একাধিক কাজের কথা উল্লেখ করেন। পাশাপাশি রেলের উন্নয়নের কথাও এদিন আমেরিকার মাটিতে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, তিনদিনের সফরে আমেরিকায় উড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সঙ্গেও দেখা হয়েছে তাঁর। দুজনের হাতেই মূল্যবান উপহার তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications