Narendra Modi: পরস্পরের প্রতি বিশ্বাসই বন্ধুত্বের ভিত্তি, রাশিয়ায় প্রবাসী ভারতীয়দের মঞ্চে বার্তা মোদীর

রাশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ভিত্তি নিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থাই বন্ধুত্বকে মজবুত করে।

প্রবাসী ভারতীয়দের মঞ্চ থেকে মোদী বলেছেন, আমি দেশের ১৪০ কোটি মানুষের ভালবাসা নিয়ে এসেছি। আমার সঙ্গে দেশের মাটির গন্ধ রয়েছে। ভারতের সেই মাটির গন্ধ নিয়েই তিনি রাশিয়ায় পা রেখেছেন। এবং তাঁদের কাছে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল মস্কোতে পৌঁছতেই উৎসব শুরু করে দিয়েছিলেন সেখানে বসবাসকারী ভারতীয়রা।

Narendra Modi

বলিউডি গানের তালে নাচ-গান শুরু করে দিয়েছিলেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য রাশিয়ায় ইস্কনের প্রভাব অনেক। সেখানে ইস্কনের শিস্য সংখ্যাও অনেক বেশি। ভারতীয় হিন্দু সমাজের ভালো মতো প্রভাব রয়েছে রাশিয়ায়। গতকাল পুতিনের সঙ্গে নৈশভোজ সেরেছেন প্রধানমন্ত্রী মোদী। আজ আবার পুতিনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।

গতকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরেই রাশিয়ান সেনায় নিযুক্ত ভারতীয়দের মুক্ত করে দেওয়া হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে একাধিক ভারতীয়কে সেনাবাহিনীতে মোতায়েন করে যুদ্ধে পাঠিয়েছিল রাশিয়া। যুদ্ধে ১ ভারতীয়ের মৃত্যুও হয়েছে। এখনও ২০ থেকে ৩০ জন ভারতীয় রাশিয়ান সেনা বাহিনীতে রয়েছেন। তাঁদেরও এবার মুক্ত করা হল।

গতকাল নৈশভোজের পর পুতিন মোদীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন গোটা জীবনটাই মোদী জনতার সেবায় নিযুক্ত করেছেন। যেটা অভাবনীয়। বেশ কিছুক্ষণ পুতিনের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। পুতিনের বাসভবনের আস্তাবল ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী মোদী। পুতিনের সঙ্গে গল্প কার্টে ঘুরতেও দেখা গিয়েছে মোদীকে। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম রাশিয়া সফরে এলেন তিনি। এর ২০১৯ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী।

এদিন প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেনস, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ভরসার- বিশ্বাসের। মোদী বলেছেন রাশিয়ায় এই নিয়ে তিনি ষষ্ঠবার এলেন এবং পুিনের সঙ্গে ১৭ বার বৈঠক হয়েছে তাঁর। এদিন প্যারিস অলিম্পিক নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন প্যারিস অলিম্পিকে সেরা টিম পাঠাচ্ছে ভারত। আত্মবিশ্বাসই ভারতীয় যুবাদের আসল সম্পদ।

মোদী আরও বলেছেন গত ১০ বছরে তিনি এবং তাঁর সরকার ভারতে যে উন্নয়নের কাজ করেছে সেটা ট্রেলার মাত্র। আমরা আরও গতিতে এগোচ্ছি বলে জানিয়েছেন তিনি। যুদ্ধের সময় রাশিয়ায় আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের যেভাবে সাহায্য করা হয়েছে তার জন্য পুতিনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+