মন্দিরে ভাঙচুর বরদাস্ত করা হবে না, অস্ট্রেলিয়া সরকারকে কড়া পদক্ষেপের অনুমতি প্রধানমন্ত্রী মোদীর
অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে মোদীর প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি মোদীকে বস বলে সম্বোধন করেছেন। মোদীর জনপ্রিয়তার প্রশংসায় পঞ্চমুখ একেবারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এরই মধ্যে উঠে এসেছিল অস্ট্রেলিয়ায় একাধিক মন্দির ভাঙচুরের ঘটনা।
সেই বৈঠক থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন কোনও ভাবেই তিনি এই ধরনের ঘটনা বরদাস্ত করবেন না। অস্ট্রেলিয়া সরকারকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা বলেছেন তিনি। অস্ট্রেলিয়া সরকার যাতে এই ধরনের ঘটনাকে কোনও ভাবেই হালকা ভাবে না নেয় সেই বার্তা দিয়েছেন তিনি।

দ্বিপাক্ষিক ৈবঠকের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানসের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন কোনও ভাবেই এই ধরনের ঘৃণ্য কাজ বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনা ঘটিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরানো যাবে না। মোদী বলেছেন তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন এই ধরনের ঘটনা ঘটলে যেন কড়া পদক্ষেপ করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এখানে বিভিন্ন ধর্মে এবং সংস্কৃতির মানুষ বাস করেন। এবং মানুষের বিশ্বাসকে এখানে সম্মান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। খালিস্থানপন্থীরা মন্দিরে ভাঙচুর করে বিদ্বেষ মূলক বার্তা মন্দিরের গায়ে লিখেছিল। তার আগে ২৩ জানুয়ারি মেলবর্নে ইস্কনের মন্দির ভাঙচুর করা হয়েছিল। সেখানেও হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান লেখা হয়েছিল মন্দিরের গােয়।
আবার ১৬ জানুয়ারি ভিক্টোরিয়া করুম ডাউনে বিষ্ণু মন্দিরে ভাঙচুর চালানো হয়। আবার মেলবোর্নের স্বামী নারায়ণ মন্দিরে ১২ জানুয়ারি ভাঙচুর চালানো হয়েছিল।












Click it and Unblock the Notifications