চিনকে থোড়াই কেয়ার, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের পক্ষে জোর সওয়াল প্রধানমন্ত্রী মোদীর!
এদিন রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৫তম অধিবেশনে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা প্যানডেমিকের কারণে এবছর রাষ্ট্রসংঘের সাধারণ সভা মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে৷ তাই প্রধানমন্ত্রীর পূর্বে রেকর্ড করা একটি ভিডিও-বার্তা এদিন শোনানো হয়। আর সেখানেই এদিন প্রধানমন্ত্রী মোদী ভারতের হয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করেন।

অধিবেশনে মোদীর বক্তব্যে ফুটে ওঠে যে ইস্যুগুলি
এদিন রাষ্ট্রসংঘের অধিবেশনে মোদীর বক্তব্যের মাধ্যমে ভারতের প্রধান লক্ষ্য ফুটে ওঠে। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপকে জোরদার করার পক্ষে সওয়াল করা ছাড়াও সুদূরপ্রসারী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ভারতের সক্রিয়তার বিষয়ে বক্তব্য় পেশ করেন প্রধানমন্ত্রী৷

স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল
এদিকে এদিন স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করলেন প্রথানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জ যে মূল্যবোধ থেকে তৈরি, ভারতের সংষ্কৃতির মূলমন্ত্রও তাই, সারা বিশ্ব একই ছাতার তলায় রয়েছে। আর কতদিন ভারতে অপেক্ষা করতে হবে? কবে ভারতকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ দেওয়া হবে?

ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র
মোদী এদিন আরও বলেন, দীর্ঘদিন পরাধীন থাকার পর ভারত দুর্বল হয়ে যায়। তখনও ভারত কারও উপর বোঝা হয়নি। বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, ১৮ শতাংশ জনসংখ্যা এদেশে, এই দেশে বিবিধ ভাষা, সংষ্কৃতি, এই দেশের ক্ষমতা রয়েছে এই সংস্থার নেতৃত্বে আসার।

করোনার সময়ে ভারতের কাজের খতিয়ান
এদিকে চিন-পাকিস্তানকে খোঁচা মেরে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'ভারত যখন সবল ছিল তখন কাউকে আক্রমণ করেনি।' তারপর করোনাকালে অন্য দেশকে ভারতের সাহায্যের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, 'করোনা প্যান্ডেমিকের সময় ভারত ১৫০টি দেশে ওষুধ সরবরায় করেছে। ভারতের ওষুধ তৈরির ক্ষমতা করোনা প্যান্ডেমিকের সময় সারা বিশ্বের কাজে আসবে।'
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications