PM Modi US Visit: আমেরিকাতে পা রাখলেন প্রধানমন্ত্রী! যোগ দিবসে যাবেন রাষ্ট্রসঙ্ঘে
PM Modi US Visit: ঐতিহাসিক সফরে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইতিমধ্যে সে দেশে পৌঁছে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রবাসীদের উন্মাদনা চোখে পড়ার মতো।
আগামী ২৩ জুন পর্যন্ত আমেরিকাতেই থাকবেন তিনি। আগামীকাল বুধবার রাষ্ট্রসঙ্ঘে (UN) যোগদিবসে (Yoga Day)র অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে সাক্ষাৎ।

মার্কিন প্রেসিডেন্ট ((Joe Biden) এবং ফাস্ট লেডির আমন্ত্রণে মার্কিন সফরে প্রধানমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে মোদীর ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ। তাঁর এই সফরে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে বলে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে।
২২ জুন ওয়াশিংটন ডিসি পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজকীয় ভাবে হোয়াইট হাউসে স্বাগত জানানো হবে। আর সেখানেই জো বাইডেনের সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রী মোদীর। সেদিন অর্থাৎ ২২ জুন সন্ধ্যাতে তাঁর সম্মানে বাইডেন এবং ফার্স্ট লেডির বিশেষ ডিনার হোস্ট করবেন।
#WATCH | Prime Minister Narendra Modi arrives in New York on first leg of his official State visit to the United States
— ANI (@ANI) June 20, 2023
During his visit to New York, PM will meet CEOs, Nobel laureates, economists, artists, scientists, scholars, entrepreneurs, academicians,health sector… pic.twitter.com/fZeWUo2ttU
সেদিনই মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন। এর আগে ২০১৬ সালে ওই সভায় বক্তব্য রেখেছিলেন। তবে এই সফরে একাধিক ব্যক্তিত্বের সঙ্গে মোদীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
যার মধ্যে অন্যতম টেসলা এবং টুইটারের সিইও এলন মাস্ক। নোবেল পুরস্কার বিজেতা সহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর মার্কিন সফর ঘিরে আমেরিকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী যেখানে থাকবেন সেই হোটেল ঘিরে দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের আধিকারিকদের মোতায়েন করা হয়েছে সেখানে।
jackets | New York: Minesh C Patel, a member of the Indian diaspora flaunts his jacket with PM Narendra Modi's image printed on it.
— ANI (@ANI) June 20, 2023
"This jacket was made in 2015 during Gujarat Day... We have 26 of this (jackets) and out of these 26 (jackets) four of them are here today," says… pic.twitter.com/OL3NWhtONy












Click it and Unblock the Notifications