কথা নয়, কাজে নেমে পড়তে হবে অবিলম্বে, বিশ্ব-দরবারে ভারতকে দৃষ্টান্ত করলেন মোদী

আর কথা নয়, এবার কাজ করতে হবে। অনেক সময় চলে গিয়েছে, আর কথা বলে নষ্ট করার সময় নেই। নিউ ইয়র্কে ইউএনএসজির জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন বিশ্বকে।

আর কথা নয়, এবার কাজ করতে হবে। অনেক সময় চলে গিয়েছে, আর কথা বলে নষ্ট করার সময় নেই। নিউ ইয়র্কে ইউএনএসজির জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন বিশ্বকে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এক টন মূল্যের প্রচারের চেয়ে এক আউন্স অনুশীলনের মূল্য অনেক বেশি।

কথা নয়, কাজ চাই! বিশ্ব-দরবারে ভারতকে দৃষ্টান্ত করলেন মোদী

হিউস্টনে 'হাউডি মোদী' ইভেন্টের পর সোমবার নিউ ইয়র্কে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে মোদী বলেন, এ বছরের স্বাধীনতা দিবসে আমরা একক ব্যবহারের প্লাস্টিক থেকে মুক্তি পেতে একটি গণআন্দোলনের আহ্বান জানিয়েছিলাম।

তিনি বলেন, আমমরা মনে করি এই বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজন। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়িয়ে তুলতে প্রচার চলছে। আমরা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীতে আমরা দেশব্যাপী অভিযানে নামব। এই অভিযান চলবে।

এছাড়াও তিনি বলেন, আমরা লক্ষ লক্ষ পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ দিয়েছি। আমরা জল সম্পদ উন্নয়ন, জল সংরক্ষণ এবং বৃষ্টিপাতের জল সংগ্রহের জন্য 'জল জীবন মিশনও শুরু করেছি। পরিবেশ রক্ষায় আমরা অনেক কাজ করেছি। বিশ্বজুড়ে এই কাজ করতে হবে। আর সময় নেই। এবার কাজে নেমে পড়তে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+