প্রযুক্তিই এগিয়ে নিয়ে যাবে দুনিয়াকে, সিঙ্গাপুরে ফিনটেক সম্মেলনে নয়া সম্ভাবনার জগত চেনালেন মোদী

সিঙ্গাপুরে ফিনটেক ফেস্টিভ্যালে এদিন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিঙ্গাপুরে ফিনটেক ফেস্টিভ্যালে এদিন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও দেশের রাষ্ট্রপ্রধান এই প্রথম ফেস্টিভ্যালে বক্তব্য রাখলেন। এই সম্মেলনে প্রযুক্তির অগ্রগতি নিয়ে নানা কথা বলেছেন মোদী। কীভাবে প্রযুক্তি সারা দুনিয়ায় বদল এনেছে, কীভাবে তা খুব কম সময়ে ভারতের জীবনযাত্রায় বদল এনেছে তা তুলে ধরার চেষ্টা করেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও মোদী দেখা করেন।

সম্মেলনে এসে গর্বিত

সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে আসতে পেরে আমি গর্বিত। এই প্রথম কোনও দেশের রাষ্ট্রপ্রধানকে বক্তব্য রাখতে দেওয়া হল। এটা আমাদের কাছে গর্বের বিষয়। এখনও সিঙ্গাপুরের রাস্তায় দিওয়ালির আলো জ্বলছে। এই উৎসব সকল বিশ্ববাসীর কাছে ইতিবাচকতা ও সৌভাগ্য নিয়ে আসে। মাত্র কয়েক বছরেই এটি বিশ্বের সবচেয়ে বড় উৎসব হয়ে উঠেছে।

বদল এসেছে সব কিছুতেই

প্রযুক্তি অনেক বদল এনেছে। ডেস্কটপ থেকে ক্লাউড, ইন্টারনেট থেকে সোশ্যাল মিডিয়া, আইটি পরিষেবা থেকে সবকিছুতে আমরা অনেক পথ এসেছি অনেক কম সময়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উন্নয়ন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান অনেক সহজ হয়ে গিয়েছে। সমাজের নিচের স্তরের মানুষের প্রভূত উন্নতি করা সম্ভব হয়েছে। অর্থনৈতিক আদান-প্রদানকেও তা অনেক সহজ করে দিয়েছে।

সহজ হয়েছে জীবন

মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুলেছে। ভীম অ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। ইউপিআই, রুপে কার্ড ভারতের মানুষকে অনেকটা এগিয়ে দিয়েছে। ডিজিটাল লেনদেন ভারতে ক্রমাগত বাড়ছে। প্রতি মাসেই তা এগিয়ে চলেছে। এবং এতে স্বচ্ছ্বতা ও সময়ের কড়াকড়ি নেই। অনেক সময় বাঁচাচ্ছে।

খুলেছে সম্ভাবনার জগত

সম্ভাবনার জগত খুলে দিয়েছে ডিজিটাল পেমেন্টস। ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে অনেক সহজ করেছে। এই মাসেই আমরা ছোট ও মাঝারি শিল্পগুলির উন্নতিতে মাত্র ৫৯ মিনিটে ঋণের ব্যবস্থা করেছি। যার জন্য ব্যাঙ্কে যেতে হবে না। এটা সম্ভব হয়েছে প্রযুক্তির উন্নতির কারণেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+