G7 summit: আন্তর্জাতিক মঞ্চে বাইডেন-সুনককে জড়িয়ে ধরলেন মোদী! সাক্ষী থাকল বিশ্ব

G7 summit japan: আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং আমেরিকার বন্ধুত্বের সাক্ষী থাকল বিশ্ব। মোদীকে দেখেই জড়িয়ে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। আজ সোমবার জাপানের হিরোশিমাতে জি৭ বৈঠক শুরু হয়েছে। যেখানে বিশ্বের সাতটি দেশের বিশ্বনেতারা উপস্থিত হয়েছেন।

আর ওই বৈঠকে যোগ দিতেই জাপান উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই বৈঠকে ভারত এবং আমেরিকার মধ্যে বন্ধুত্বের নজির দেখল বিশ্ব। কনফারেন্স রুমের মধ্যে বিশ্বের তাবড় তাবড় নেতারা উপস্থিত। আর সেখানে মোদী-বাইডেন একে-অপরকে জড়িয়ে ধরেন। মুহূর্তের ওই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

বাইডেনকে জড়িয়ে ধরলেন মোদী

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বৈঠকের মধ্যে বসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছন থেকে এসে ডাকতে দেখা যায় মিস্টার প্রেসিডেন্ট বাইডেনকে। আর এরপরেই ঘুরে মোদী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাইডেনকে জড়িয়ে ধরেন। আর সেই মুহূর্তের সাক্ষী বৈঠকে উপস্থিত সাত দেশের রাষ্ট্রনেতা এবং আধিকারিকরা।

রাজনৈতিকমহলের মতে, রাষ্ট্রনেতাদের অনেক অঙ্গভঙ্গিতেই বোঝা যায় এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক কেমন। কিন্তু যেভাবে বৈঠকে যোগ দেওয়া সাত দেশের রাষ্ট্রনেতাদের সামনে মোদী এবং বাইডেন একে অপরকে জড়িয়ে ধরলেন তাতে বিশ্বের সামনে স্পষ্ট যে একে-অপরের কতটা কাছাকাছি। এমনকি ভারত এবং আমেরিকার বন্ধুত্ব কতটা শক্তিশালী তাও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং মোদীর একটি ভিডিও সামনে এসেছে। যেখানে একই ভাবে একে অপরকে জড়িতে ধরতে দেখা গিয়েছে। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা স্পষ্ট নয়। বলে রাখা প্রয়োজন, এবার জি-৭ বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।

এই বৈঠকে রাশিকাকে চাপে রাখতে একাধিকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাশিয়ার আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে। শুধু তাই নয়, অবৈধ, অযৌক্তিক ভাবে ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালাচ্ছে বলেও বার্তা জি-৭ দেশের মধ্যে থাকা দেশগুলির।

পাশপাশি জি-৭ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টকেও ডাকা হয়েছে। সেই মতো সে দেশে পৌঁছে গিয়েছেন প্রেসিডেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+