Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Elon Musk meet PM Modi: ভারতেই তৈরি হবে টেসলা! বৈঠকের পরেই বিনিয়োগ বার্তা মাস্কের

Elon Musk meet PM Modi: অবশেষে ভারতে বিনিয়োগ করছে টেসলা! অন্তত তেমনটাই দাবি ইলন মাস্কের (Elon Musk)। আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( PmModi) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।

আর এরপরেই টেসলা কর্তা ( Elon Musk meet PM Modi) জানিয়েছেন, তাঁর সংস্থা ভারতের মাটিতে বিনিয়োগ ( PM Modi US visit) করতে আগ্রহী। যত দ্রুত সম্ভব তা করা হবে বলে জানিয়েছেন তিনি। আর এহেন মন্তব্যের পরেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি ভারতের মাটিতেই তৈরি হবে টেসলার (Tesla to Invest in India) ইলেকট্রিক গাড়ি! উড়িয়ে দিচ্ছেন না কেউই।

Elon Musk meet PM Modi

Elon Musk meet PM Modi: মোদীর সঙ্গে বৈঠকের পর যা বললেন মাস্ক

মার্কিন সফরে ( Elon Musk meet PM Modi) রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। তাঁর এই সফর অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তবে এই সফরে মাস্কের সঙ্গে মোদীর বৈঠক হওয়ার কথা ছিল। সেই মতো নির্ধারিত সময় শুরু হয় বৈঠক। দীর্ঘ বৈঠক শেষে মাস্ক জানিয়েছেন, আমি নিশ্চিত যে টেসলা ভারতে হবে। আর তা যতদ্রুত সম্ভব করা হবে বলেও জানিয়েছেন টেসলা কর্তা। এমনকি আগামী বছর ভারতে আসবেন বলেও জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, ভারতের মাটিতে টেসলার গাড়ি তৈরি নিয়ে নানা জল্পনা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সমস্ত সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Elon Musk

Elon Musk meet PM Modi: মোদীর ফ্যান মাস্ক

মোদীর ফ্যান বলেও ( Elon Musk meet PM Modi) নিজেকে উল্লেখ করেছেন টেসলা কর্তা। পাশাপাশি ভারতের মাটিতে সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। মোদীর সঙ্গে বৈঠক শেষে মাস্ক জানিয়েছেন, বিশ্বের যে কোনও দেশের থেকে ভারতে সম্ভাবনা অনেক বেশি। প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতি যত্নবান। শুধু তাই নয়, ভারতের মাটিতে বিনিয়োগে উতসাহিত করছেন বলেও মন্তব্য করেছেন টুইটার সিইও। তবে শুধু সময়টা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Elon Musk

Elon Musk meet PM Modi: ভারতই প্রথম পছন্দ

বলে রাখা প্রয়োজন, গত মাসেই টেসলার ( Elon Musk meet PM Modi) আধিকারিকরা ভারত সফরে এসেছিল। দেশের মাটিতে গাড়ি তৈরি এবং ব্যাটারি তৈরি সংস্থা তৈরির করার ক্ষেত্রে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এমনকি সরকারি এক আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে ওই আধিকারিকদের। চলতি মাসের শেষেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন ফ্যাক্টারি তৈরির ক্ষেত্রে ইলন মাস্কের ভারতই প্রথম পছন্দ বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+