PM Modi in Abu Dhabi: আমিরশাহীতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদীর, ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রবাসীরা
PM Modi in Abu Dhabi: পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিএপিএস অর্থাৎ বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার তৈরি হিন্দু মন্দির (Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir) উদ্বোধন ছিল প্রধানমন্ত্রী সবচেয়ে বড় কর্মসুচি।
সেই মতো বুধবার সন্ধ্যায় শেখ জায়েদ হাইওয়ের কাছে নির্মিত প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। যোগ দেন বিশেষ আরোতিতেও। বিএপিএস সন্তদের সঙ্গেই ঘুরে দেখেন গোটা মন্দির।

আর সেই মুহূর্তের সাক্ষী থাকলেন আবু ধাবিতে বসবাসকারী হাজার প্রবাসী। তাঁরা বলছেন, ঐতিহাসিক মুহূর্ত এটা। আবু ধাবিতে হিন্দু মন্দিরের দীর্ঘদিনের দাবি ছিল। আর তা পূরণ হওয়াতে খুশি সে দেশের বসবাসকারীরা। বিশাল এই মন্দিরে পূজিতা হবেন রাম, সীতা, কৃষ্ণ, আয়াপ্পন এবং স্বামীনারায়ণ। রয়েছে আলাদা ব্যবস্থাও। অন্যদিকে মন্দির তৈরি করতে ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা খরচ করা হয়েছে।
ব্যবহার করা হয়েছে ১৮ লাখ ইটের। প্রায় ২৭ একর এলাকা জুড়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। আমিরশাহীর সরকার বিশাল এই জমি দিয়েছে। আর সেখানেই এই মন্দির তৈরি করা হয়েছে। গোলাপি রঙের বেলেপাথর এবং সাদা মার্বেলকে ব্যবহার করে এই হিন্দু মন্দির নির্মাণ করা হয়েছে। শোভা বাড়াতে মন্দির জুড়ে রয়েছে একাধিক কারুকাজ। খোদাই করা হয়েছে উট এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি ঈগলও খোদাই করা হয়েছে মন্দিরে।
#WATCH | Prime Minister Narendra Modi at the Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir in Abu Dhabi. pic.twitter.com/eI7yLW2RPE
— ANI (@ANI) February 14, 2024
যা মন্দিরের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিশাল এই মন্দিরে সাতটি চূড়া রয়েছে। যা সংযুক্ত আরব আমিরাত (UAE) এর সাতটি আমিরাতের এক একজন আমিরাতকে চিহ্নিত করে। ৪০২টি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। আর তা তৈরি করতে গুজরাত এবং রাজস্থান থেকে শিল্পীরা সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন।
প্রায় ২ হাজার কর্মী গিয়েছিলেন কাজে। দীর্ঘ প্রচেষ্টায় তৈরি হয়েছে বিশাল এই মন্দির। অন্যদিকে এই মন্দির এমন ভাবে তৈরি করা হয়েছে ভুমিকম্পতেও কিছু হবে না। পাশাপাশি এই মন্দিরে রয়েছে বিশাল লাইব্রেরি থেকে দু'টি কমিউনিটি হল। দু'টি হলে পাঁচ হাজার লোক একসঙ্গে বসতে পারবেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করলেও আগামী ১৮ ফেব্রিয়রি থেকে এই মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
#WATCH | Prime Minister Narendra Modi at the Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir in Abu Dhabi. pic.twitter.com/mUW34PpJfL
— ANI (@ANI) February 14, 2024












Click it and Unblock the Notifications