'বিনিয়োগে ভারতই একমাত্র ডেস্টিনেশন', দাভোসে গ্লোবাল সিইও-দের বার্তা মোদীর
বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে বিশ্বের তাবড় বড় কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে বিশ্বের তাবড় বড় কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বদলে যাওয়া ভারতের কথা তুলে যেমন ধরলেন তেমন পাশাপাশি বার্তা দিলেন যে বিনিয়োগে ভারতই এখন বিশ্বের বড় কোম্পানিগুলির কাছে একমাত্র ডেস্টিনেশন।

Poster of PM Narendra Modi seen in #Davos. He will be addressing plenary session tomorrow. #Switzerland #WorldEconomicForum2018 #ModiInDavos pic.twitter.com/zIvWKCt5tJ
— Troopel (@troopel) January 22, 2018
এর পাশাপাশি গ্লোবাল সিইওদের সঙ্গে আলাদা করেও কথা বলবেন মোদী। তার আগে সুইজারল্যান্ডে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি এলেইন বেরসেটের অভ্যর্থনা গ্রহণ করেন মোদী। এর আগে ২০১৬ সালের জুন মাসে শেষবার সুইজারল্যান্ড সফরে গিয়েছেন তিনি।
On his way to Davos, PM @narendramodi arrives in Zurich. First visit by Indian PM to #Davos in 20 years! PM would make a keynote speech at the Plenary of the #WorldEconomicForum, address International Business Council and interact with CEOs. #IndiaMeansBusiness pic.twitter.com/t2ey7cR4S9
— Raveesh Kumar (@MEAIndia) January 22, 2018
দুই দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে পা রাখলেন। এর আগে ১৯৯৭ সালে এইডি দেবগৌড়া প্রধানমন্ত্রী হিসাবে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে গিয়েছিলেন।
First engagement in snowing #Davos, PM @narendramodi met with Swiss President @alain_berset. Two leaders had productive discussions on steps to further deepen our bilateral cooperation built upon our shared values of democracy and diversity. #IndiaMeansBusiness pic.twitter.com/S7U3m7lTtX
— Raveesh Kumar (@MEAIndia) January 22, 2018
দাভোসের সম্মেলনে ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলের ১২০জন সদস্যের সঙ্গে কথা বলার কথা মোদীর। গতবছরে এই সম্মেলনে দাঁড়িয়ে ভাষণ দেন চিনা রাষ্ট্রপতি শি জিনপিং। এবছর মোদী গিয়ে ভারতের কথা তুলে ধরবেন। ডোনাল্ড ট্রাম্প যেমন আমেরিকা ফার্স্ট স্লোগান তুলেছেন, তেমনই মোদী নিউ ইন্ডিয়া স্লোগানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ মাতাতে চলেছেন।












Click it and Unblock the Notifications