জি২০ সম্মেলনে অংশ নিতে জাপান উড়ে গেলেন মোদী, কোন কোন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি

জি২০ সম্মেলনে অংশ নিতে জাপান উড়ে গেলেন মোদী, কোন কোন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

জি-২০ সম্মেলনে অংশ নিতে বুধবার রাতে জাপান উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক ছাড়াও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এবারের জি ২০ সম্মেলন সন্ত্রাসবাদ ও পরিবেশ রক্ষার উপায়ের মতো বিষয়ে মূল ফোকাস ধরে রাখবে বলেও প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন।

জি২০ সম্মেলনে অংশ নিতে জাপান উড়ে গেলেন মোদী

এবারের জি-টোয়েন্টি সম্মেলনে খাদ্য নিরাপত্তা, শক্তি, আর্থিক সুব্যবস্থা, সন্ত্রাসবাদ, উদ্ভাবন, ডিজিটাল অর্থ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। এই জি২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী অন্তত দশটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন।

যার মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রমূখ। ২০২২ সালে ভারত প্রথমবার জি২০ সম্মেলন আয়োজন করতে চলেছে। সেই বছরই ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে ওই বছরের জি২০ সম্মেলন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবছরের সম্মেলনকে তাই আগামী দিনের সোপান হিসেবেই প্রধানমন্ত্রী মোদী চিহ্নিত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+