Modi congratulates Trump: মার্কিন মসনদে বসছেন ট্রাম্প, 'বন্ধু'কে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক মজবুতের বার্তা মোদীর
Modi congratulates Trump: মার্কিন প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পই (Donald Trump)। ম্যাজিক ফিগার ছুঁতেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে জয়। পরিবার, সমর্থক থেকে রাষ্ট্রনেতাদের শুভেচ্ছায় ভাসছেন ট্রাম্প। আমেরিকার ভাবী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।
এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে বন্ধু (Friend) সম্বোধন করে মোদী লেখেন, "নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। বিশ্বের দরবারে ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের (India and US) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় করতে যৌথভাবে আমরা কাজ করব বলে আশা রাখছি। বিশ্বশান্তি, স্থিতাবস্থা ও শ্রীবৃদ্ধি আনতে একসঙ্গে কাজ করব।"

মোদী ও ট্রাম্পের বন্ধুত্বের নিদর্শন আগেই দেখা গিয়েছে। দৃঢ় কূটনৈতিক সম্পর্ক, পারস্পারিক কৌশলগত সহায়তা ট্রাম্প ও মোদীর সম্পর্ক আরও মজবুত করেছে। শুধু তাই নয়, হিউস্টনে ২০১৯ সালের ঐতিহাসিক 'হাউডি মোদী' অনুষ্ঠান ও তারপর ২০২০-তে ভারতের আহমেদাবাদে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে উভয়ের মধ্যে বন্ধুত্ব চাক্ষুষ করেছে কোটি কোটি দর্শক।
প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ট্রাম্প ও মোদীর চিন্তাভাবনারও মিল রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদীর সঙ্গে সহমত পোষণ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। তাঁর শাসনকালে বিশেষত পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে ভারত ও আমেরিকা দুই দেশই।
Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
ভারত আমেরিকা বাণিজ্য নিয়ে ট্রাম্প শাসনকালে চাপানউতোর তৈরি হলেও তা সুষ্ঠুভাবে সামলেছে দুই দেশ। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসির কারণে ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানো হয়। ভারতের সঙ্গে পারস্পারিক আলোচনায় মেটে সমস্যা।
স্রেফ তাই নয়, কোভিড-১৯ অতিমারীর সময়ও স্বাস্থ্যক্ষেত্রে ভারত-আমেরিকা পারস্পারিক সহযোগিতা বিশ্বে নজির হয়ে থেকেছে। বন্ধু ট্রাম্পের আবেদনে ভারত থেকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হয়। স্বাস্থ্য সরঞ্জাম দিয়ে ভারতকে সহায়তা করে আমেরিকাও।












Click it and Unblock the Notifications