ইজরায়েলের প্রবাসী ভারতীয়দের মনজয় করলেন মোদী, কী বললেন তিনি

প্রবাসীরা যাতে আরও বেশি করে ভারতে আসতে পারেন সেজন্য খুব শীঘ্রই নয়াদিল্লি-তেল আভিভ বিমান পরিষেবা শুরু হতে চলেছে বলে ইজরায়েলে জানান মোদী।

প্রথামতোই ইজরায়েলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাসীরা যাতে আরও বেশি করে ভারতে আসতে পারেন সেজন্য খুব শীঘ্রই নয়াদিল্লি-তেল আভিভ বিমান পরিষেবা শুরু হতে চলেছে বলে জানান মোদী।

ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলিদের 'ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া' ও 'পার্সন অব ইন্ডিয়ান অরিজিন' কার্ড দেওয়ার পদ্ধতি যাতে সহজ হয় সেই ব্যাপারে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ইজরায়েলে একটি ভারতীয় সাংষ্কৃতিক কেন্দ্রও খোলা হবে বলে জানান মোদী।

ইজরায়েলের প্রবাসী ভারতীয়দের মনজয় করলেন মোদী, কী বললেন তিনি

২৫ বছরের কূটনৈতিক সম্পর্কের পূর্তি উপলক্ষ্যে ইজরায়েল সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা হতেই সবার প্রথমে ফের একবার দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েল সফর করা প্রসঙ্গে সন্তুষ্টি জ্ঞাপন করেন তিনি। বলেন, এটা গর্ব করার মতো বিষয়। ভারত-ইজরায়েলের সম্পর্ক, ঐতিহ্য, সংষ্কৃতি, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা ও বন্ধুত্বের উপরে গড়ে উঠেছে।

এদিন প্রবাসী ভারতীয়দের সঙ্গে মোদীর সভায় উপস্থিত ছিলেন সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ও। তিনিও ফের একবার উষ্ণ অভ্যর্থনা জানান, সম্মাননা জ্ঞাপন করেন মোদীকে।

প্রসঙ্গত ইজরায়েলে ভারতীয় বংশোদ্ভূত ৮০ হাজার ইহুদী বসবাস করেন। তার মধ্যে ৬ হাজারের বেশি মানুষ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। এছাড়া মোদী মুম্বই হামসায় বেঁচে যাওয়া ইজরায়েলি শিশু মোশে হল্টৎবার্গের সঙ্গেও দেখা করে তাঁকে ভারতে আসার ও থাকার কথা বলেন। বেঞ্জামিন নেতানিয়াহু কথা দেন, তিনি ভারত সফরে গেলে মোশে-কে নিয়েই যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+