ইন্টারনেটেও বিশ্বের প্রথম ৩০ প্রভাবশালীর অন্যতম মোদী, জানাল টাইম ম্যাগাজিন

নিউ ইয়র্ক, ৬ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি পালক যুক্ত হল।

বিশ্বের অন্যতম বিখ্যাত টাইম ম্যাগাজিনের তৈরি তালিকা অনুযায়ী ইন্টারনেট সার্চের হিসেবে বিশ্বের প্রথম ৩০ জন প্রভাবশালীর অন্যতম তিনি। এমনকী স্যোশাল নেটওয়ার্কিং সাইটে ফলোয়ারের সংখ্যার বিচারে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার পর রাজনীতিক হিসেবে মোদী দ্বিতীয় স্থানে রয়েছেন। টেক স্যাভি হিসেবেও যে তিনি যেকাউকে টেক্কা দিতে পারেন, সেটাও বুঝিয়ে দিলেন নমো।

ইন্টারনেটেও বিশ্বের প্রথম ৩০ প্রভাবশালীর অন্যতম মোদী : টাইম


সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা বিশ্লেষণ করে টাইম ম্যাগাজিন জানিয়েছে, এই তালিকায় রয়েছেন হ্যারি পটারের স্রষ্টা ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং, সঙ্গীতশিল্পী টেলর সুইফ্ট ও বেয়ন্স৷ টাইম ম্যাগাজিনের মতে, ফেসবুক ও টুইটারে ৩ কোটি ৮০ লক্ষ ফলোয়ার রয়েছে প্রধানমন্ত্রীর৷

মার্কিন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি লাইক পেয়েছেন ফেসবুকে। তাছাড়া টুইটারে তাকেই সবচেয়ে বেশি অনুসরণ করা হয় বলে জানা গিয়েছে৷

মার্কিন রাষ্ট্রপতি বা ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও টাইম ম্যাগাজিনের তালিকায় রয়েছেন, রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান, সঙ্গীতশিল্পী জাস্টিন বেইবার, শাকিরা, অভিনেত্রী গিনেথ পালট্রো, চিনের অভিনেত্রী ইয়াও শেন এবং টিভি তারকা জিমি ফালোন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+