Bangladesh Interim Government: হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন, ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মোদীর

Bangladesh Interim Government: বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে (Professor Muhammad Yunus) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি (sheikh hasina)।

দেশত্যাগের ঠিক তিনদিনের মাথায় অন্তবর্তী সরকার (Bangladesh Interim Government) গঠন হল ওপার বাংলা। প্রধান হিসাবে শপথ নিলেন মহম্মদ ইউনূস (Professor Muhammad Yunus) । আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় নয়া দায়িত্বের জন্য তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister of India)।

Professor Muhammad Yunus

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে। আশা করব, হিন্দু সহ বসবাসকারী সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করা হবে। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও টুইটে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনূসের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একাধিকবার ভারতে এসেছেন তিনি। যদিও বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। পতন ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। গত কয়েকদিন ধরে সেনার শাসনে ছিল বাংলাদেশ। এরপরেও উত্তাল হয়েছে সে দেশের পরিস্থিতি। একের পর এক মৃত্যুর ঘটনায় সাক্ষী থেকেছে সে দেশের মানুষ।

সবথেকে বড় আঘাত এসেছে বাংলাদেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে অন্তত শতাধিক মন্দিরে সে দেশে হামলা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ। যা নিয়ে গত কয়েকদিন আগে লোকসভায় উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটেও ধরা পড়ল সেই উদ্বেগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+