এবার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান
সার্ক সম্মেলন উপলক্ষ্যে এবার পাকিস্তানে আমন্ত্রিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সার্ক সম্মেলন উপলক্ষ্যে এবার পাকিস্তানে আমন্ত্রিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল এদিন সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন।

ইসলামাবাদে এদিন সাংবাদিক সম্মেলনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য উল্লেখ করে মহম্মদ ফয়জল বলেন, ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সার্ক সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। এখন দেখার এবছর মোদী পাকিস্তানে যান কিনা।
দুই বছর পরপর সার্ক সম্মেলন হয়। ২০১৪ সালে শেষবার সার্ক সম্মেলন হয় কাঠমাণ্ডুতে। সেখানে মোদী উপস্থিত ছিলেন। ২০১৬ সালের সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে। তবে কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত তা বাতিল করে দেয়।
ভারতের পথে হেঁটে সেবছর বাংলাদেশ, ভূটান, আফগানিস্তান ইসলামাবাদে হতে চলা সার্ক সম্মেলন বয়কট করে। ফলে আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
প্রসঙ্গত সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে দক্ষিণ এশিয়ার দেশগুলি রয়েছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, আফগানিস্তান, মলদ্বীপ ও শ্রীলঙ্কা এর সদস্য দেশ।












Click it and Unblock the Notifications