জাপানে পা রাখতেই উঠল 'হর হর মোদী স্লোগান', মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক প্রধানমন্ত্রীর
জাপানে পা রাখতেই উঠল 'হর হর মোদী স্লোগান', মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক প্রধানমন্ত্রীর
জাপানে পা রাখতে উঠল হর হর মোদী স্লোগান। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগাত জানাতে টোকিও বিমানবন্দরে তুমুল উল্লাস। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন প্রবাসীরা। আর একবার ধরা দিল বিদেশের মাটিতে মোদীর জনপ্রিয়তা। সোমবার সকালেই টোকিওয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানো কোয়াড বৈঠকে যোগ দেবেন তিনি।

জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের টোকিওতে সকালেই পৌঁছে যান প্রধানমন্ত্রী। টোকিও বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। টোকিও বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদী পা রাখতেই ওঠে হর হর মোদী স্লোগান। ভারতের জাতীয় পতাকা হাতে অসংখ্য প্রবাসী মোদীর সফরে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী মোদী েয বিপুল জনপ্রিয় সেটা আবারও প্রমাণ হয়ে গেল।

জাপান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাপানের প্রতিনিধিরা। সেখানে ঠাসা কর্মসূচি রয়েছে মোদীর। ৪০ ঘণ্টার সফরে ২৩টি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ইতিমধ্যেই জাপানের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। দেশে বিনিয়োগ টানকে তৎপর মোদী সরকার। দেশের অর্থনীতির হাল ফেরাতে বিনিয়োগ টানতে মরিয়া মোদী সরকার। রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার সিদ্ধন্তের পর কোয়াড বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেনের সঙ্গে। সেকারণে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রধানমন্ত্রী মোদী টোকিও বিমানবন্দরে পৌঁছেই তাঁকে অব্যর্থনা জানান জাপানের এক স্কুলের ছাত্রছাত্রীরা। তাঁরা প্রধানমন্ত্রী মোদীর স্বাক্ষর গ্রহনের জন্য হাজির হয়ে গিয়েছিলেন। অনেকেই হিন্দিতে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। মোদীও হিন্দিেতই স্কুলের ছোট ছোট পড়ুয়ারা। প্রধানমন্ত্রীকে নিজের আঁকা ছবি উপহার দিয়েছেন ইজুকি নামে পঞ্চম শ্রেণির এক জাপানি ছাত্র।
মোদীর জাপান সফরে একাধিক গুরুত্বপূর্ণ কারণ জড়িত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কোয়াড বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্রের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সেদিকে নজরে রয়েছে বিশ্বের সব মহলের। বিশেষ করে মোদী-বাইডেন বৈঠকের দিকে নজর রয়েছে সকলের। কারণ বাইডেন প্রেসিডেন্ট হওার পর থেকে এই প্রথম মোদীর সঙ্গে মুখোমুখী একান্ত বৈঠকে যোগ দিতে চলেছেন।












Click it and Unblock the Notifications