PM Modi In USA: ভারতের হাজারো ভাষা, জাতির কণ্ঠস্বর এক! মার্কিন কংগ্রেসে বৈচিত্রের নজির তুলে ধরলেন মোদী

PM Narendra Modi US Visit: দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বক্তব্যের শুরুতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসের কথা বলেছেন মোদী। তিনি বলেন, যিনি ইতিহাস তৈরি করেছেন তিনি আজ আমার পিছনেই বসে রয়েছেন। ভারতকে গণতন্ত্রের জননী বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রেই বিতর্কের অবকাশ থাকে।

ইয়িনি উল্লেখ করেন, গোটা দেশে ২২ টি ভাষায় কথা বলেন ভারতীয়রা। তবুও সবার কণ্ঠস্বর এক! রাজনৈতিক দল থেকে আঞ্চলিক খাবার। ভারতে যে বিপুল বৈচিত্র রয়েছে তা মার্কিন কংগ্রেসের সামনে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মার্কিন কংগ্রেসে বৈচিত্রের নজির তুলে ধরলেন মোদী

তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারতে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি রয়েছে। পাশাপাশি ধোসা থেকে আলু-পরটা-শ্রখন্দ থেকে সন্দেশ খাবারের বৈচিত্রের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতা বিশ্বের অনেক দেশকে অনুপ্রেরণা জুগিয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী।

বলেন, ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল। আর সেটাই বিশ্বের বহু দেশকে উপনিবেশক শাসন থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছে। আধুনিক ভারতের মহিলারা সর্বক্ষেত্রে কতটা এগিয়ে আছে সেটাই এদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বলেন, আধুনিক ভারতেরএক সুন্দর ভবিষ্যতের পথে নেতৃত্ব দিচ্ছেন মহিলারাই। আর্মি-নেভি এবং এয়ারফোর্স সর্বক্ষেত্রেই আজ মহিলারা কাজ করছেন বলে এদিন উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী বলছেন, ভারতের সংস্কৃতি পৃথিবী এবং তার পরিবেশকে সম্মান করতে শেখায়। জলবায়ু পরিবর্তনে ভারতের অবদানের বিষয়টিও এদিন মার্কিন কংগ্রেসের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে এদিন বক্তব্যের শুরুতেই ভারত এবং আমেরিকার মধ্যে মজবুত সম্পর্কের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। আর তা বলতে গিয়ে AI- Artificial Intelligence এর কথা বলেন তিনি। AI নিয়ে ভারত এবং আমেরিকা কতটা এগোচ্ছে সে কথাও উল্লেখ করেন মার্কিন কংগ্রেসে।

অন্যদিকে স্বাধীনতার ৭৫ বছর ভারত গত কয়েকদিন আগেই উদযাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর তা খুব গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি ভারতের অর্থনীতির কথাও এদিন মার্কিন ক্লংগ্রেসের সামনে তুলে ধরেন। মোদী বলেন, প্রধানমন্ত্রী হিসাবে যখন আমেরিকাতে প্রথম এসেছিলাম সেই সময় বিশ্বের ১০তম অর্থনীতির দেশ ছিল ভারত।

এখন পঞ্চম অর্থনীতির দেশ ভারত। খুব শীঘ্রই থার্ড পজিশনে চলে আসবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, এদিন প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখেন। আর সেই বক্তব্য চলাকালীন একাধিকবার উঠে দাঁড়িয়ে মোদীর বক্তব্যকে হাততালি দিয়ে স্বাগত জানান মার্কিন কংগ্রেসের সদস্যরা। পাশাপাশি মোদী মোদী স্লোগানও ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+