মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী, ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ স্থগিত

আগামী সপ্তাহে মালয়েশিয়ায় শুরু হতে চলা আসিয়ান সম্মেলনে এবার দেখা যাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কূটনৈতিক সূচির ব্যস্ততার কারণে তিনি এই সফরে যাচ্ছেন না বলে সরকারি সূত্রে জানা গেছে। তাঁর পরিবর্তে ভারতের পক্ষ থেকে বৈদেশিক বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন ভারতীয় প্রতিনিধিদলে।

২৬ থেকে ২৮ অক্টোবর কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হতে চলেছে এই আসিয়ান সম্মেলন। যদিও ভারতের পক্ষ থেকে অংশগ্রহণের মাত্রা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সূত্রের খবর, মালয়েশিয়াকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে জয়শঙ্করই ভারতের প্রতিনিধিত্ব করবেন এই বৈঠকে। তবুও ভার্চুয়াল মাধ্যমে মোদীর যোগদানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই সিদ্ধান্তের ফলে এবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সরাসরি সাক্ষাৎও আর হবে না। ট্রাম্প নিজে কুয়ালা লামপুরে আসিয়ান বৈঠকে অংশ নিতে যাচ্ছেন ২৬ অক্টোবর। তবে নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলনে মোদীর কূটনৈতিক উপস্থিতি থাকবে মুখ্য ভূমিকায়, যদিও সেখানে ট্রাম্প থাকছেন না। পাশাপাশি, ভারতের আয়োজকত্বে নির্ধারিত কোয়াড সম্মেলনের সময়সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

গত কয়েক বছর ধরে আসিয়ান,ভারত ও ইস্ট এশিয়া সম্মেলনে নিজে নেতৃত্ব দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। এ বছর মালয়েশিয়া আমন্ত্রণ জানিয়েছে বিশ্বের একাধিক নেতাকে, যার মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও।

উল্লেখ্য, আসিয়ান এর সদস্য ১০টি দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার ও কম্বোডিয়া।

১৯৯২ সালে আসিয়ান-ভারত সংলাপ শুরু হয়েছিল আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে; পরে ১৯৯৫ এ তা পূর্ণাঙ্গ সংলাপের স্তরে পৌঁছয়, ও ২০০২ সালে শুরু হয় শীর্ষ বৈঠকের পর্ব। ২০১২ সালে সম্পর্কটি উন্নীত হয় কৌশলগত অংশীদারিত্বে।

বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় গত এক দশকে অ্যাসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মূলত মালয়েশিয়া সফরের সঙ্গেই মোদীর কম্বোডিয়া যাত্রার পরিকল্পনা ছিল, কিন্তু মালয়েশিয়া পর্ব বাতিল হওয়ায় কম্বোডিয়া সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+