PM Modi in Nigeria: নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পাচ্ছেন মোদী, ৫৫ বছর আগে শেষ পেয়েছিলেন কুইন এলিজাবেথ
PM Modi in Nigeria: ত্রিদেশীয় সফরে প্রথমে নাইজেরিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল নাইরেজিয়ার সরকার। 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার' সম্মান দেওয়া হবে মোদীকে। ১৯৬৯ সালে একমাত্র বিদেশি অতিথি হিসেবে কুইন এলিজাবেথকে দেওয়া হয়েছিল নাইজেরিয়ার এই সম্মান।
এই নিয়ে ১৭ তম আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে মোদীকে (Narendra Modi) দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিল ডোমিনিকা (Dominica)। করোনার সময়ে মোদীর অবদান ও ২ দেশের সম্পর্ককে মজবুত করার জন্যে তাঁকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। গুয়েনায় ১৯ থেকে ২১ নভেম্বর CARICOM সম্মেলনের মাঝে মোদীকে সেই সম্মান তুলে দেবে ডোমিনিকার প্রশাসন।

রবিবারই নাইজেরিয়ায় পৌঁছন মোদী। উষ্ণ অভর্থ্যনায় তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। পাঁচ দিনের সফরে এরপর ব্রাজিল এবং গুয়ানায় যাবেন মোদী। গত বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর (Bola Ahmed Tinubu) আমন্ত্রণে সেদেশে গিয়েছেন মোদী।
#WATCH | A unique welcome in Abuja, Nigeria - PM presented with the ‘Key to the City’ of Abuja. The key symbolises the trust and honour bestowed on PM by the people of Nigeria. PM was thanked by the Marathi community in Nigeria for according classical language status to Marathi.… pic.twitter.com/k4Kr7zDKz7
— ANI (@ANI) November 17, 2024
আবুজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নাইজেরিয়ার মন্ত্রী নাইসম এজেনও উইক। মোদীকে 'শহরের চাবি' উপহার দেন নাইসম। নাইজেরিয়ার সরকারের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতি যে আস্থা ও শ্রদ্ধা দেখানো হয়েছে, এই চাবিকাঠি তারই প্রতীক। আবুজা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মারাঠি সম্প্রদায়ের ভারতীয় বংশোদ্ভূতরাও। মোদীকে স্বাগত জানাতে মারাঠি নৃত্য পরিবেশন করেন তাঁরা।
পশ্চিম আফ্রিকায় মোদীর এটাই প্রথম সফর। মোদীকে নাইজেরিয়ায় স্বাগত জানিয়ে সেদেশের প্রেসিডেন্ট লেখেন, "ভারত ও নাইজেরিয়ার মধ্যে সম্পর্ক মজবুত করতেই আমাদের দ্বিপাক্ষিক এই আলোচনা। একাধিক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টাও করা হবে।" পাল্টা ধন্যবাদ জানিয়ে পোস্টে মোদী জানান, "নাইজেরিয়ায় অবতরণের পর উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্ব আরও গভীর করবে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications