Modi-Muhammad Yunus: পাশাপাশি বসলেও ইউনুসকে 'পাত্তা'ই দিলেন না মোদী! ভেস্তে গেল বাংলাদেশের ছক, দেখুন সেই ভিডিও

Pm Modi-Muhammad Yunus: উত্তেজনার আবহেই BIMSTEC summit-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মহম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার এই সংক্রান্ত বৈঠক হতে পারে। আর এই জল্পনার মধ্যেই দুই নেতাকে পাশাপাশি বসতে দেখা গেল। থাইল্যান্ডে বিশেষ এই সম্মেলন শুরু হয়েছে। আর সেখানে ভারত, বাংলাদেশ সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়েছে। আর এরমধ্যেই নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারেই পাশেই বসতে দেখা গেল অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতোংটার্ন সিনাওয়াত্রা (Thailand PM Paetongtarn Shinawatra) বিশেষ এই নৈশভোজ দেন। BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) সম্মেলনকে মাথায় রেখেই এই টেবিলে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা বসেন।

Pm Modi-Muhammad Yunus

ইউনুসের দফতর অর্থাৎ বাংলাদেশ সরকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। আর সেখানেই মোদী এবং ইউনুসকে (Pm Modi-Muhammad Yunus) পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে। আর তা সামনে আসতেই শুরু হয়েছে একাধিক জল্পনা। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাশাপাশি বসলেও সম্ভবত দুজনের মধ্যে কোনও কথা হয়নি। কিন্তু মোদীর পাশে ইউনুসের ছবি শেয়ার করে বাংলাদেশের মানুয়ের কাছে সে দেশের অন্তবরতী সরকার কিছুটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেও তা সম্পূর্ণ ব্যর্ত্যহ হয়ছে বলেই মত বিশ্লেষকদের।

Pm Modi-Muhammad Yunus: হতে পারে বৈঠক

BIMSTEC summit-এর মাঝেই যাতে মোদীর সঙ্গে ইউনুসের (Pm Modi-Muhammad Yunus) বৈঠক সে বিষয়ে বারবার আবেদন জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। এমনকি সরকারি ভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে। শোনা যাচ্ছে, সম্মেলনের মাঝেই আগামীকাল শুক্রবার দুজনের বৈঠক হতে পারে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বর্তমানে ভারতের আশ্রয়ে হাসিনা।

আর এরপরেই বাংলাদেশে ব্যাপক ভাবে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। সংখ্যালঘুদের অত্যাচার সঅহ একাধিক ইস্যুতে ভারত এদবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এই অবস্থায় মোদী এবং ইউনুসের বৈঠক হলে তা খুবই তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন মহম্মদ ইউনূস। সেখানে সে দেশের প্রেসিডেন্ট জিনপিং'য়ের সঙ্গে আলাদা ভাবে দীর্ঘ বৈঠক হয়েছে ইউনুসের। এমনকি সেই বৈঠকে ইউনুসের বক্তব্যে সেভেন সিস্টার্সের প্রসঙ্গে উঠে এসেছে। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত। এই অবস্থায় বৈঠক হলে ইউনুসকে মোদী কি বার্তা দেন সেদিকেই নজর সবার (Pm Modi-Muhammad Yunus) ।

এমনকী সম্প্রতি পাকিস্তান থেকে ইউনুসের কাছে আমন্ত্রণ এসেছে। সম্ভবত খুব শীঘ্রই সে দেশে যেতে পারেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+