PM Modi in Abu Dhabi: বাড়ির সুখ পাই...! প্রেসিডেন্ট নাহিয়ানকে জড়িয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
PM Modi in Abu Dhabi: গত আটমাসে তৃতীয়বার সংযুক্ত আরব আমিরশাহি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিনের সফরে সে দেশে গিয়েছেন তিনি। কার্যত বৃষ্টি মাথাতেই আরব আমিরশাহিতে পা দেন প্রধানমন্ত্রী। এরপর রাজধানী আবু ধাবিতে সে দেশের সেনাবাহিনীর তরফে তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়।
এরপর আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) একেবারে জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। অন্যদিকে প্রধানমন্ত্রীর আরব আমিরশাহি সফরে (PM Modi in Abu Dhabi) খুশি প্রবাসী ভারতীয়রা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের আরব আমিরশাহি সফরে (PM Modi in Abu Dhabi) একাধিক কর্মসূচি রয়েছে। প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক ছাড়াও সে দেশে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে যদিও আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন তিনি। কৌশলগত অংশীদারিত্বকে কীভাবে ভারত এবং আরব আমিরশাহির মধ্যে বাড়ানো যায় সে বিষয়ে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা আনন্দের বিষয় যে বিনিয়োগ বাড়াতে দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারত এবং UAE গুরুত্বপূর্ণ দিশা নিয়ে এগোচ্ছে এবং দুই দেশের অর্থনীতিকে মজবুত করবে বলেও মন্তব্য করেন। তবে সংযুক্ত আরব আমিরশাহি সফর তাঁর বাড়ির সুখ দেয় বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, যত বার এই দেশে আসি, তত বাড়ি মনে হয় বাড়িতে ফিরছি। একই সঙ্গে শেখ জায়েদকে ভারতে আসার জন্য ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
Immensely grateful to my brother, HH @MohamedBinZayed, for taking the time to receive me at Abu Dhabi airport.
— Narendra Modi (@narendramodi) February 13, 2024
I look forward to a productive visit which will further strength the friendship between India and UAE. 🇮🇳 🇦🇪 pic.twitter.com/OWQivfszI2
বলে রাখা গত মাসখানেক আগে ভারত সফরে আসেন আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ। যোগ দেন 'ভাইব্র্যান্ট গুজরাট' অনুষ্ঠানে। আর এরপরেই মোদীর আরব সফর (PM Modi in Abu Dhabi) খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকের পাশাপাশি প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সঙ্গে নিয়ে এদিন আবু ধাবিতে UPI RuPay কার্ড পরিষেবার উদ্বোধন করেন। এছাড়াও আবু ধাবিতে 'Ahlan Modi' নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন সে দেশের প্রেসিডেন্ট। আবু ধাবির Zayed Sports City স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। যেখানে ৩৫ থেকে ৪০ হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications