মধ্যপ্রদেশের পরে তামিলনাড়ু, প্রধানমন্ত্রীর মোদীর ছবি নিয়ে তুলকালাম পরিস্থিতি
তামিলনাড়ুর (tamilnadu) কোয়েম্বাটোরের ভেল্লালোর টাউন পঞ্চায়েতের অফিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি (bjp) । দিন কয়েক আগে মধ্য
তামিলনাড়ুর (tamilnadu) কোয়েম্বাটোরের ভেল্লালোর টাউন পঞ্চায়েতের অফিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি (bjp) । দিন কয়েক আগে মধ্যপ্রদেশের ইন্দোরে এক মুসলিম ব্যক্তিকে প্রধানমন্ত্রী ছবি সরাতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল।

জানা গিয়েছে, সম্প্রতি সেখানকার বিজেপি সদস্যরা পঞ্চায়েত অফিসে প্রধানমন্ত্রী মোদীর ছবি টানিয়েছিলেন। কিন্তু কানাগরাজ নামে অফর এক সদস্য ছবিটি সরিয়ে দেন। কানাগরাজ নির্দল হিসেবে নির্বাচনে জয়ী হলেও ডিএমকে তাঁকে সমর্থন করেছিল।
এলাকার বিজেপি সদস্যরা কানাগরাজের বিরুদ্ধে পোথানুর থানায় অভিযোগ দায়ের করেছএন। পাশাপাশি ফের পঞ্চায়েত অফিসে প্রধানমন্ত্রীর ছবি ফেরত আনার দাবিও তাঁরা করেছেন।
যদিও প্রধানমন্ত্রী ছবি নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্ডোরে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁর বাড়িওয়ালা জানিয়েছেন, মোদীর ছবি বনা সরালে তাঁকে বাড়ি থেকে বের রপে দেওয়া হবে। ইন্দোরের পীর গালির বাসিন্দা ইউসুফ পুলিশ কমিশনার অফিসে গিয়ে এই অভিযোগ করেছিলেন।












Click it and Unblock the Notifications