ইজরায়েলে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মোদী-নেতানিয়াহুর

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ ভাষণে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েল সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ ভাষণে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর তা এদিন ফের একবার স্পষ্ট করে দিয়েছেন দুই রাষ্ট্রনেতা।

জেরুজালেমে যৌথ সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ভারত ও ইজরায়েল দুই দেশেরই একইরকম চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা করা যা আমাদের দেশের পাশাপাশি সারা বিশ্বকে ত্রস্ত করে রেখেছে।

যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মোদী-নেতানইয়াহুর

নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফরে জল, কৃষি, শক্তি, বিজ্ঞান, মহাকাশ গবেষণা প্রযুক্তির পাশাপাশি সন্ত্রাসবাদ ও সুরক্ষা ব্যবস্থা অন্যতম অ্যাজেন্ডা হতে চলেছে বলে জানা গিয়েছে।

নেতানিয়াহুর মতো নরেন্দ্র মোদীও বলেছেন, বিচ্ছিন্নতাবাদ, উগ্রবাদ, হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানো উচিত। এছাড়া ইজরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে মোদী বলেন, অর্থনৈতিক বিকাশ, উন্নত প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের উপরে ভিত্তি করে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে ভারত-ইজরায়েল।

এদিন ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দিতে অভ্যর্থনা জানান ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বদলে সৌজন্য দেখিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করে হিব্রুতে কয়েকটি শব্দ বলেন নরেন্দ্র মোদীও। সবমিলিয়ে তিনদিনের ঐতিহাসিক ইজরায়েল সফর শুরু থেকেই অন্যরকম হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+