Modi Tulsi Meet in US: মোদীর 'বন্ধু' তুলসী আমেরিকার গোয়েন্দা প্রধান, ওয়াশিংটনে দু'পক্ষের বৈঠকে কী নিয়ে আলোচনা?

Modi Tulsi Gabbard Meet in US: আমেরিকায় ২ দিনের সফরে নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার আমেরিকায় পৌঁছেই বন্ধু তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। মোদীর বন্ধু তুলসী গ্যাবার্ডকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ট্রাম্প (Donald Trump)। ভারত ও আমেরিকার বন্ধুত্বের নানান বিষয়ে হয়েছে আলোচনা।

বৈঠকের ছবি নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মোদী। গ্যাবার্ডের সঙ্গে বসে বৈঠক করতে ও দু'পক্ষকে করমর্দন করতে দেখা গিয়েছে সেই ছবিতে। ক্যাপশনে মোদী লেখেন, ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ন্যাশনাল ইনটেলিজেন্স বিভাগের ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ সেরে অভিনন্দন জানালাম। দুই দেশের বন্ধুত্ব নিয়ে নানা আলোচনা হয়েছে ও তাতে শান দিয়েছেন গ্যাবার্ডও।

modi us

বুধবার আমেরিকার বিমানবন্দরে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনায় মোদীকে স্বাগত জানানো হয়। আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাটরা-সহ প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই প্রথম তাঁর মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী। এদিন ব্লেয়ার হাউসে পৌঁছতেই প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান।

'ভারত মাতার জয়' ও 'মোদী মোদী' স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। এক্স হ্যান্ডেলে পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। মোদী লেখেন, তীব্র শীতের মাঝেও উষ্ণ অভ্যর্থনা পেলাম। এত ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ওয়াশিংটন ডিসির প্রবাসী ভারতীয়রা বিশেষভাবে আমাকে স্বাগত জানিয়েছেন। এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের উচ্ছ্বাসের ছবিও শেয়ার করেন মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্তে বৈঠক করবেন মোদী। এছাড়াও প্রতিনিধিত্বমূলক বৈঠকও হবে দুই রাষ্ট্রপ্রধানের। সূত্রের খবর, শুল্কযুদ্ধের আবহে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য তো বটেই, কথা হবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহাবস্থানের বিষয়েও।

বিশ্বব্যাপী অস্থিরতা ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দূর করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সারবেন নরেন্দ্র মোদী। বরিষ্ঠ মার্কিন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ সারবেন তিনি। এছাড়াও আমেরিকার শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+