আপনিই জেতার পরে প্রথম ফোন করেন, জাপানি প্রধানমন্ত্রীকে বললেন মোদী

জি২০ সম্মেলনে অংশ নিতে জাপান গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এদিন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। দুই দেশের যৌথ নানা বিষয়ে কথা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। এদিন এরপরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন।

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কী বললেন মোদী

শিনজো আবে অসাধারণ জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানান। ফেরত ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মোদীও ধন্যবাদ জানিয়ে বলেন, জাপানি প্রধানমন্ত্রীই প্রথম তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

জাপানের ওসাকায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে ষষ্ঠবার জি২০ সম্মেলনে মোদী অংশ নিলেন। এবারের জি২০ সম্মেলনে সন্ত্রাসবাদ, পরিবেশ দূষণ রোধ থেকে শুরু করে নানা বিশ্বজনীন বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ও আলোচনায় থাকবে।

২০২২ সালে ভারত প্রথমবার জি২০ সম্মেলনের আয়োজন করতে চলেছে। সেবছরই ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিও রয়েছে। ফলে সেদিক থেকে জি২০ সম্মেলন অন্য মাত্রা পেতে চলেছে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+